
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”
চরচা ডেস্ক

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বুধবার কংগ্রেসের স্টাফদের একটি প্রতিনিধি দল ইউএনএইচসিআরের ওয়াশিংটন ডিসির মাল্টি-কান্ট্রি অফিসের কর্মকর্তাদের সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করে।
আরআরআরসি জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রহ ও সম্পৃক্ততার বিষয়টি প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তা এবং মানবিক কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও পুনর্ব্যক্ত হয়েছে।
প্রতিনিধি দলটি অতিরিক্ত সচিব ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করে। এ সময় চলমান রোহিঙ্গা মানবিক সংকট, শরণার্থী ক্যাম্পের পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে ছিলেন রায়ান ম্যাকেঞ্জির সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডানা, স্টেফানি বাইসের লেজিসলেটিভ ডিরেক্টর রবার্ট সার, মার্লিন স্টুটজম্যানের লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট রায়ান ক্যারেইরো, সিনেট রিপাবলিকান পলিসি কমিটির ন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট টোরি কক্স, ম্যাডেলিন ডিনের লেজিসলেটিভ ডিরেক্টর সারা জ্যাকবস, সিনেটর ক্রিস ভ্যান হলেনের ন্যাশনাল সিকিউরিটি লেজিসলেটিভ এইড মাইয়েশা হোসাইন এবং ম্যাক্সওয়েল ফ্রস্টের লেজিসলেটিভ ডিরেক্টর মারশেলে ব্রায়ান্ট।
তাদের সঙ্গে ইউএনএইচসিআরের ওয়াশিংটন ডিসির মাল্টি-কান্ট্রি অফিসের সিনিয়র এক্সটার্নাল রিলেশনস অফিসার ন্যান্সি জ্যাকসন এবং এক্সটার্নাল রিলেশনস অ্যাসোসিয়েট জেসি আইন্সলি ছিলেন।
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।