Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় দালাল আটক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৭: ৩৪
ঢামেক থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় দালাল আটক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রোগীকে অন্যত্র পরীক্ষা-নিরীক্ষার প্রলোভন দেখিয়ে নিয়ে যাবার সময় এক দালালকে আটক করেছে আনসার সদস্যরা। আজ শনিবার বেলা ১২টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আটক হযরত আলী (২৭) চানখারপুল এলাকার ‘মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর কর্মচারী বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে এক রোগী ও তার স্বজনকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে প্রলোভন দেখিয়ে বাইরে একটি বেসরকারি প্যাথলজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই দালাল। বিষয়টি টের পেয়ে রোগীর স্বজনরা আনসার সদস্যদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার পিসি মো. শাহাদাত বলেন, “রোগী ও স্বজনদের কম খরচে দ্রুত ভালো রিপোর্ট পাওয়ার আশ্বাস দিয়ে চানখারপুলের একটি প্যাথলজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অভিযোগ পাওয়ার পর আমরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যাই। পরে পরিচালকের নির্দেশে তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “এ ঘটনায় অভিযোগকারী রোগীর স্বজনদেরও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের বিপরীত পাশে চানখারপুল এলাকায় অসংখ্য বেসরকারি প্যাথলজি গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দালাল চক্র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও নতুন ভবনের ভেতর সক্রিয় থেকে রোগীদের কম খরচ ও দ্রুত রিপোর্টের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যায়।

এছাড়া অভিযোগ রয়েছে, হাসপাতালের কিছু চতুর্থ শ্রেণির কর্মচারীও এসব প্যাথলজি ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয়: দালালআনসাররাজধানীঢাকা মেডিকেল
সর্বশেষ
  • ১

    ‘কোনো কালো গাড়িতে তাকে কেউ পিকআপ করেছিল কি না?’

  • ২

    প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ

  • ৩

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • ৪

    ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

  • ৫

    ‘মনের কথা’ থেকে রঙিন পর্দায় মিথুনের আধুনিক পাপেট্রি

সম্পর্কিত
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় নূর মোহাম্মদ শেখ শহীদ হন। মুক্তিযুদ্ধে তার অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

  • ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণের পর রুশ কূটনীতিক কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান।ট্রাম্পের এই দুই বিশেষ মস্কোয় বৈঠক করবেন। এরপর আগামীকাল রোববার তারা কিয়েভ

  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

  • বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে একটি মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে পরিচালকের বিরুদ্ধে। শহরের সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকায় তাহফিজুল মিল্লাত মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। তবে মাদরাসার পরিচালক অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্তমা