Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ অক্টোবর, ২০২৬
২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আমেরিকার সড়কের নাম ‘খালেদা জিয়া স্ট্রিট’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২০: ৪০
আমেরিকার সড়কের নাম ‘খালেদা জিয়া স্ট্রিট’

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের একটি সড়কের নাম ‘খালেদা জিয়া স্ট্রিট’ রাখা হয়েছে। শহরটির সিটি কাউন্সিলে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সম্মানে এই নামকরণের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

Advertisement

আজ বৃহস্পতিবার বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ‘বিএনপি মিডিয়া সেল’ এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরের ‘কারেপেন্টার স্ট্রিট’ এখন থেকে ‘খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচিত হবে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিএনপির মিডিয়া সেল জানায়, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে রাস্তার নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সিটি কাউন্সিল অনুমোদন দেয়। বর্তমানে কাউন্সিলটিতে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। কাউন্সিলরদের সক্রিয় প্রচেষ্টায় এই নামকরণ সম্ভব হয়েছে।

বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এই অর্জনে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানায় বিএনপি মিডিয়া সেল।

বিষয়: বিএনপিআমেরিকাসড়কখালেদা জিয়াকাউন্সিলজিয়াউর রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    দুই ম্যাচেই প্রশ্নের মুখে আলিসের বোলিং অ্যাকশন, দায় কার?

  • ২

    আব্বাসউদ্দিন কেন অন্য সব ভাওয়াইয়া শিল্পীদের থেকে আলাদা?

  • ৩

    এনসিপির কমিটি পুনর্গঠন: পদোন্নতি পাটওয়ারী ও হাসনাতের

  • ৪

    ‘রহস্য স্পিনারের’ অ্যাকশন নিয়ে কেন প্রশ্ন উঠছে

  • ৫

    অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

সম্পর্কিত
  • এনসিপির কমিটি পুনর্গঠন: পদোন্নতি পাটওয়ারী ও হাসনাতের

    এনসিপির কমিটি পুনর্গঠন: পদোন্নতি পাটওয়ারী ও হাসনাতের

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

  • অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    অপ্রতীম হত্যা: দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

  • সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

    সৌদিতে নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহমেদ আশিকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

  • গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত

    গাজীপুরের কালীগঞ্জে কার্ভার্ড ভ্যানচাপায় এক পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।