Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ৫০
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এবং দলের জেলা সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন।

Advertisement

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হাফিজুর রহমান জানান, কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুজ্জামান বাদল দীর্ঘদিন কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, তার মৃত্যুর খবরে শ্রীবরদী–ঝিনাইগাতী উপজেলার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এবং বিভিন্ন স্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’’

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

বিষয়: মৃত্যুশেরপুরজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    বাংলাদেশের ব্যাটিং মানেই যেন ব্যর্থতার গল্প!

  • ২

    সৌদি আরবে দুই বাংলাদেশির শিরচ্ছেদ ও সরকারি-বিরোধীদলের আশ্চর্য ঐকমত্য

  • ৩

    হাজারো ভক্তের ভালোবাসায় পতেঙ্গা সৈকতে দেবী দুর্গার বিদায়

  • ৪

    জনগণকে ভোগান্তি দিয়ে বাতিল বিআরটি প্রকল্প

  • ৫

    বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

সম্পর্কিত
  • বাংলাদেশের ব্যাটিং মানেই যেন ব্যর্থতার গল্প!

    বাংলাদেশের ব্যাটিং মানেই যেন ব্যর্থতার গল্প!

    বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা যেন এক নিয়মিত চিত্র হয়ে উঠেছে। প্রতিপক্ষ কিংবা ভেন্যু—কোনোটিই যেন আর গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ দেশে, জিম্বাবুয়েতে বা সংযুক্ত আরব আমিরাতে যেখানেই হোক না কেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় স্কোর করার ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। টপ অর্ডার থেকে

  • বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

    লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

  • যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক

    পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

  • ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল

    ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।