Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

অ্যাটকোর এনওসি, ডিআরইউর প্রতিবাদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৬: ৩৩
অ্যাটকোর এনওসি, ডিআরইউর প্রতিবাদ

টেলিভিশন সাংবাদিকদের চাকরি পরিবর্তনে ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ করায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্দেশনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

Advertisement

ঢাকায় কর্মরত গণমাধ্যম প্রতিবেদকদের সংগঠনটি বলেছে, এ নির্দেশনা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও শ্রম অধিকারের পরিপন্থী।

গতকাল রোববার ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের কর্মস্থল বেছে নেওয়া, চাকরি পরিবর্তন করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের অধিকার রয়েছে। কোনো মালিকপক্ষ বা সংগঠন একতরফাভাবে সেই অধিকার সীমিত করতে পারে না।

এর আগে অ্যাটকো এক ‘বিশেষ জরুরি বিজ্ঞপ্তি’ জারি করে জানায়, টেলিভিশন চ্যানেলে কর্মরত বা চাকরি ছাড়তে ইচ্ছুক সাংবাদিক ও কর্মীদের বর্তমান বা সর্বশেষ কর্মস্থল থেকে এনওসি নিতে হবে। অন্যথায় সেটিকে ‘বিধিবহির্ভূত’ হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিটি প্রকাশের পর থেকেই সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, কোনো বেসরকারি মালিকদের সংগঠন চাকরি পরিবর্তনের মতো ব্যক্তিগত ও পেশাগত বিষয়ে এ ধরনের শর্ত আরোপ করতে পারে কি না?

ডিআরইউ বলছে, এনওসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত শ্রম আইন ও সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। সংগঠনটির মতে, এটি গণমাধ্যমের স্বাধীন চর্চাকে বাধাগ্রস্ত করবে এবং সাংবাদিকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। পাশাপাশি চাকরির বাজারে চলাচল, বেতন কাঠামো ও কর্মপরিবেশেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ডিআরইউ আশঙ্কা প্রকাশ করেছে, এ ধরনের সিদ্ধান্ত টেলিভিশন খাতে কর্মপরিবেশকে অস্থিতিশীল করে তুলবে এবং সাংবাদিকদের শ্রম অধিকার প্রশ্নে নতুন সংকট তৈরি করবে।

বিবৃতিতে সংগঠনটি তিনটি দাবি জানিয়েছে। সেগুলো হলো–অবিলম্বে অ্যাটকোর এনওসি বাধ্যতামূলক নির্দেশনা প্রত্যাহার, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও শ্রম অধিকারের প্রতি সম্মান দেখানো এবং গণমাধ্যম খাতে স্বচ্ছ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা।

অ্যাটকোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কোনো সাংবাদিক বা কর্মী চাকরি পরিবর্তন করতে চাইলে তাকে অবশ্যই বর্তমান বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করতে হবে। এই শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিধিবহির্ভূত হিসেবে বিবেচনা করা হতে পারে।

বিষয়: ডিআরইউপ্রতিবাদবিজ্ঞপ্তিঅ্যাটকোসাংবাদিকসংগঠনটেলিভিশন
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”