
ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আলি আল-তাহেরে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক অভিযান চালালে ইরান বড় ধরনের হামলা চালিয়ে তার জবাব দেবে।
চরচা প্রতিবেদক

দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে একটি উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কার্যকর ও বাস্তবায়নযোগ্য ব্যবসার আইডিয়া থাকলেই এখন থেকে কোনো প্রকার জামানত ছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা।
বাংলাদেশ ব্যাংক বলছে, তরুণ প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে এবং প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান বাড়াতে এই বিশেষ অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ বাস্তবায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের তরুণ ও শিক্ষিত বেকার সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ ও পুনঃঅর্থায়ন স্কিমের মতো একাধিক বিশেষ তহবিল ও সুবিধা জোরদার করা হচ্ছে। এসব প্রকল্পের মূল লক্ষ্য হলো জামানতের অভাবে যেন কোনো সম্ভাবনাময় ব্যবসার আইডিয়া নষ্ট না হয়।
নতুন উদ্যোক্তাদের জন্য এই ঋণ প্রদান করা হবে জামানতবিহীন যেন তরুণরা ব্যাংকিং ব্যবস্থায় সহজে প্রবেশ করতে পারেন। প্রথমে ১০ লাখ টাকা ব্যবসা শুরু করার জন্য দেওয়া হবে। এরপর যখন ব্যবসটা সফল হবে তখন প্রণোদনা হিসেবে আরও ১০ লাখ টাকা দেওয়া হবে।
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’
মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটিতে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্সের নতুন কমিটি
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

ইসরায়েল দক্ষিণ লেবাননে অভিযান চালালে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তায় তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আলি আল-তাহেরে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক অভিযান চালালে ইরান বড় ধরনের হামলা চালিয়ে তার জবাব দেবে।

নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’
কয়েকজন মানুষ রাজধানীর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের ওই দেয়ালে সাঁটানো ছবিগুলো সতর্কতার সঙ্গে দেখছিলেন। আশপাশের নিরাপত্তারক্ষীদের কাছে তারা জানতে চাইছিলেন, তাদের নিখোঁজ স্বজনদের নাম তারা শুনেছেন কি না।

গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় মাদক কারবারে আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর দয়াগঞ্জের একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগ মামলা হলো, যা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে মামলার ঘটনা এই প্রথম।