ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৮টার পর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়। এই লংমার্চ শেষ হবে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে। মাঝপথে পাঁচটি স্থানে পথসভা হবে।
এর আগে সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’’
যে ছয় দাবিতে লংমার্চ—
- গণভোটের রায় বাস্তবায়ন
- জুলাই গণহত্যার বিচার
- বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ
- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং
- সংকীর্ণ দলীয়করণ বন্ধ
চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের আগে যাত্রাপথে আরও পাঁচটি পথসভার কথা রয়েছে।