Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে স্বামীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্ত্রী পলাতক

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২১
বরিশালে স্বামীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্ত্রী পলাতক

বরিশাল মহানগরীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী নুরুজ্জামান হাওলাদার (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী নাসিমা বেগম পলাতক রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ভোরে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুজ্জামান হাওলাদার বরিশাল আদালতের মুহুরি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুলাদী উপজেলার পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ইছাকাঠি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গত কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দিবাগত রাতে নাসিমা তার স্বামীকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন।

Advertisement
Advertisement
Advertisement
মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ বাংলাদেশ হাইকমিশনের1000046380

পুলিশ ও স্থানীয়রা জানান, হত্যার পর বাসার বাইরে থেকে দরজায় তালা দিয়ে নাসিমা পালিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে আজ ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার তালা ভেঙে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শাখাওয়াত হোসেন আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিহতের স্ত্রী নাসিমা বেগমকে আটকের চেষ্টা চলছে। ঘটনার কারণ ও প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

বিষয়: হত্যাজেলার খবরখুনবরিশাল
সর্বশেষ
  • ১

    রাঙ্গামাটিতে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

  • ২

    বরিশালে স্বামীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্ত্রী পলাতক

  • ৩

    মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ বাংলাদেশ হাইকমিশনের

  • ৪

    বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

  • ৫

    ওমানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ থাকবে

সম্পর্কিত
  • রাঙ্গামাটিতে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

    রাঙ্গামাটিতে বাবাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

    রাঙ্গামাটির সাজেকে শান্তি লাল চাকমা (৫৬) নামে এক বৃদ্ধকে হত্যার দায়ে তার ছেলে সোহেল চাকমা (২২) ও ভাইপো আলোময় চাকমাকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যে

  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব

    স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব

    স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে ইসির আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। কার সঙ্গে কখন এবং কীভাবে আলোচনা হয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে বাড়তি মন্তব্য করতে চান না তিনি।

  • মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

    মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

    ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় ‘পদদলিত হয়ে’ ৬ জনের মৃত্যুর যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায়