Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩০
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল সোমবার রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে তিনি স্থানীয় একটি পার্কে গেলে এ ঘটনা ঘটে।

বাঁধন জানান, তিনি ঘটনার বিষয়ে এরইমধ্যে ভেনিসের স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, একদল মানুষ তার ওপর হামলা করছেন এবং তাকে লক্ষ্য করে ডিম, পানি ও কোমল পানীয় ছুড়ে মারছেন।

Advertisement
Advertisement
Advertisement

ভিডিওতেও কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলতে এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায়।

বাঁধন বলেন, “তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।”

১১ দলের লংমার্চ: কী ভাবনা সরকারেরlong-march-of-jamaat-e-islam

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। সেখানেই এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে এমন আচরণের সমালোচনা করে বাঁধন বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নিয়েছেন বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।

বিষয়: ইতালিভেনিসহামলাঅভিনেত্রীআওয়ামী লীগআজমেরী হক বাঁধনহেনস্তা
সর্বশেষ
  • ১

    ‘ডাকসুকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে দেখেছি’

  • ২

    কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে বাস খাদে, আহত ২০

  • ৩

    ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় যা বলছেন এনসিপি নেতারা

  • ৪

    মেয়াদপূর্তিতে ডাকসুকে ১০-এ ৬.৫ মার্কস দিলেন সর্বমিত্র

  • ৫

    ‘জুন মাসে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনেক বেশি হয়ে গেছে’

সম্পর্কিত
  • কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে বাস খাদে, আহত ২০

    কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে বাস খাদে, আহত ২০

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

  • ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় যা বলছেন এনসিপি নেতারা

    ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় যা বলছেন এনসিপি নেতারা

    ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

  • সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়াতে হবে এবং জ্ঞানের শক্তিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। সেই সঙ্গে সচেতন নাগরিকের অংশগ্রহণে একটি পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি।

  • সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা, আহত ৭৩

    সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা, আহত ৭৩

    সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।