Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ সেপ্টেম্বর, ২০২৬
০১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯: ০১
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

এক মাস সিয়াম সাধনার পর সাম্য-সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা নিয়ে এসেছে ঈদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

এবারের ঈদের নামাজে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো দেশবাসী। দীর্ঘ ৩৭ বছর পর দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একই সঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রধান জামাতে অংশ নেন।

এর আগে সর্বশেষ ১৯৮৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ ও প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মেদ একত্রে জাতীয় ঈদগাহে নামাজ পড়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

নির্ধারিত সময়ের দশ মিনিট আগে, অর্থাৎ সকাল ৮টা ২০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদগাহ ময়দানে উপস্থিত হন। তার আসার ঠিক পাঁচ মিনিট আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এই জামাতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মুসলিম দেশগুলোর কূটনীতিকসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই জামাতে শরিক হন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩ হাজার ৫০০ নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের স্থান প্রস্তুত করা হয়। সেই সঙ্গে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা থাকছে। এছাড়া পর্যাপ্ত ওজুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

এদিন সকাল থেকেই ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন মুসল্লিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ময়দানজুড়ে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বিষয়:

প্রধানমন্ত্রীরাষ্ট্রপতিরাজধানীঈদুল ফিতরঈদ জামাতঈদ
১

সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

গোল্ডকোস্টে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব

৩

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময়

৪

রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় আবারও রায় পেছাল

৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

সম্পর্কিত

সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সিলেটে বিজিবি সেক্টর সদর দপ্তরের সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধন ও স্মৃতিফলক উন্মোচন করে

রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় আবারও রায় পেছাল

রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় আবারও রায় পেছাল

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার তালিকা থেকে আবারও মামলাটি যুক্তিতর্কের জন্য উত্তোলন করেছেন আদালত।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

প্রতারণা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে ‘জুলাই যোদ্ধা’ গিয়াস উদ্দিন বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দুই প্রতিনিধির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দুই প্রতিনিধির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতিনিধিরা শেষ পর্যন্ত কী অর্জন করতে পারেন, তা আমরা দেখব। সেপ্টেম্বর মাসে অনেক পরিবর্তন আসতে পারে।”