Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সংসদের শুরুর দিনই হট্টগোল, ওয়াকআউট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৬: ০৫
সংসদের শুরুর দিনই হট্টগোল, ওয়াকআউট

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াকআউট করল বিরোধী দল জামায়াত জোটের সংসদ সদস্যরা। ত্রয়োদশ সংসদ শুরুর দিনই হট্টগোল, ওয়াকআউটের ঘটনা ঘটল।

Advertisement

আজ বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে রাষ্ট্রপতির ভাষণের কথা ঘোষণা করলে জামায়াত জোটের সংসদ সদস্যরা বিভিন্ন বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দিতে থাকে। হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির আগমনী বিউগল বেজে ওঠে।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জুলাইয়ের গাদ্দারি জনগণ সইবে না’, ‘উই রিজেক্ট বিট্রায়াল অব জুলাই’।

রাষ্ট্রপতি স্পিকারের পাশের চেয়ারের সামনে দাঁড়ানোর পর জাতীয় সংগীত শুরু হলেও জামায়াত-এনসিপিসহ বিরোধীদলীয় সদস্যরা বসে থাকেন। এসময় তারা প্ল্যাকার্ড দেখাতে থাকে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় বিরোধী দলের সদস্যদের ইশারা করেন যে, জাতীয় সংগীত চলছে। এরপরেও তারা কিছুক্ষণ বসে থাকেন।

Advertisement
Advertisement
Advertisement

পরে উঠে দাঁড়ালেও জাতীয় সংগীত শেষ হওয়ার পর তারা ‘স্বৈরাচারের দালালরা হুঁশিয়ার, সাবধান; ফ্যাসিবাদের দালালরা হুঁশিয়ার, সাবধান’ স্লোগান দিতে থাকে।

এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধান অনুযায়ী একটি বাধ্যবাধকতা।

স্পিকার বলেন, “আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না। রাষ্ট্রপতির ভাষণ শুনুন।”

রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে দিতে আসন ছেড়ে দাঁড়িয়ে যান। তারা আসনের বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) রাষ্ট্রপতির উদ্দেশে কিছু কথা বলা শুরু করলে একজন বিরোধী দলীয় সদস্য ডায়াসের নিচে চলে আসেন। এসময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহম্মদ তাহের সেখানে উঠে অন্যদের সামলাতে থাকেন। পরে তারা ওয়াকআউট করেন।

হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি বক্তব্য দিতে শুরু করেন। এক পর্যায়ে তাকে বিরোধী জোটের সংসদ সদস্যদের দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখা যায়।

কার্যপ্রণালি বিধিতে বলা আছে, কোনো সদস্য সংসদের কাজে বাধাপ্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না এবং বক্তৃতা চলাকালে টিকা-টিপ্পনী কাটবেন না। তাছাড় রাষ্ট্রপতিকে নিয়ে কটাক্ষ না করার বিধানও কার্যপ্রণালি বিধিতে উল্লেখ করা আছে।

সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনো সংসদের শুরুর বৈঠক এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে সেই ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। এই ভাষণ সরকার নির্ধারণ করে দেয়।

গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলে বেশ কয়েকটি সংগঠন। এনসিপি রাষ্ট্রিপতিকে অভিশংসনের দাবি জানিয়েছে।

বিষয়: ত্রয়োদশ সংসদরাষ্ট্রপতিবিরোধী দলজাতীয় সংসদরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।