
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে গিয়েছিলেন প্রেমিকযুগল। শেষ মুহূর্তে যমুনা নদীতে ঝাঁপ দেন শুধু তরুণ। আর তার সঙ্গে আসা তরুণী ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই তরুণকে জীবিত উদ্ধার করেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে এ তথ্য জানা যায়।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) এমন এক ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজ থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন আন্নু গুপ্ত নামের ওই তরুণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাঁকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আন্নু ও ওই তরুণী প্রেমিক–প্রেমিকা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই তরুণী আন্নুর সঙ্গে সেতুতে এসেছিলেন। দুজনই আত্মহত্যার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। তবে আন্নু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ওই তরুণী হেঁটে ঘটনাস্থল ছেড়ে চলে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তারা আন্নুকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে আন্নুর সঙ্গে থাকা ওই তরুণীকে শনাক্ত করে খুঁজে বের করারও চেষ্টা চলছে এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’