Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নরওয়ে, নতুন রাজা হাকন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৬: ৪৭
রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নরওয়ে, নতুন রাজা হাকন
নরওয়ের রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর অসলোতে রয়্যাল প্যালেসের বাইরে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হওয়া শোকাহত মানুষ। ২৮ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশটির নাগরিকেরা আজ শনিবার সকাল থেকে রাজপ্রাসাদে জড়ো হচ্ছেন। তার মরদেহ রাজপ্রাসাদে রাখা হয়েছে। অনেকে রাজার অন্তর্ভুক্তিমূলক মনোভাব ও সহনশীলতার কথা স্মরণ করেছেন।

Advertisement

ইউরোপের সবচেয়ে প্রবীণ রাজা হ্যারাল্ড তার অত্যন্ত জনপ্রিয় ও প্রাণবন্ত বাবার ছায়া থেকে বেরিয়ে এসে সিংহাসনে তিন দশকেরও বেশি সময় কাটিয়ে একজন সংস্কারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। গতকাল শুক্রবার ৮৯ বছর বয়সে তার মৃত্যু হয়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যেও অসলো শহরের রাস্তায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তারা রাজপ্রাসাদে রাজার কফিন নেওয়ার শোভাযাত্রা দেখেন। অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে শোভাযাত্রাটি রাজপ্রাসাদের দিকে যায়। এই হাসপাতালেই হ্যারাল্ডের মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Advertisement

দেশটির নাগরিকেরা পরে রাজপ্রাসাদের রয়্যাল চ্যাপেলের ভেতরে রাখা হ্যারাল্ডের কফিনের সামনে গিয়ে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সেই সময় তার কফিনটি বেগুনি কাপড়ে ঢাকা একটি উঁচু মঞ্চের ওপর রাখা থাকবে। সেখানে পরিবারের পক্ষ থেকে দেওয়া পুষ্পস্তবকও থাকবে। রাজপরিবারের প্রতীক হিসেবে একটি মুকুট, তলোয়ার, রাজদণ্ড ও গোলক কফিনের ওপর রাখা হবে। শেষকৃত্য অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এগুলো সেখানেই থাকবে। তবে শেষকৃত্যের তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

নরওয়ে থেকে বাংলাদেশ, পরিবারের কাছে যেভাবে ফিরে এলেন দুলিduli

পুরো দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আনুষ্ঠানিক পোশাকে প্রয়াত রাজার প্রতিকৃতিও সর্বত্র দেখা যাচ্ছে—বাসস্টপ ও মেট্রো স্টেশন থেকে শুরু করে দোকানপাট, অফিস এবং সরকারি ভবনেও।

শুক্রবার শ্রদ্ধা জানাতে আসা অনেক মানুষ হ্যারাল্ডের অন্তর্ভুক্তিমূলক মানসিকতার প্রশংসা করেন।

এদিকে দেশটির নাগরিকেরা যখন হ্যারাল্ডের মৃত্যুতে শোক করছিলেন, তখনই নতুন রাজত্বে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যায়।

হ্যারাল্ডের ৫৩ বছর বয়সী ছেলে বাবার মৃত্যুর মুহূর্তেই নরওয়ের নতুন রাজা হয়ে যান। তিনি জানান, তার রাজকীয় নাম হবে রাজা হাকন অষ্টম।

রাজা হাকন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। আগামী মঙ্গলবার তিনি পার্লামেন্টের সামনে শপথ নেবেন। এ সময় তিনি নরওয়ের সংবিধান ও আইন রক্ষা করার অঙ্গীকার করবেন।

বিষয়: রাজামৃত্যুনরওয়েশোকনাগরিক ইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।