Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাড়ি থেকে তুলে নিয়ে ইঞ্জিনিয়ারকে হত্যা, স্ত্রীসহ তিন নারী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২০: ৩৫
বাড়ি থেকে তুলে নিয়ে ইঞ্জিনিয়ারকে হত্যা, স্ত্রীসহ তিন নারী গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার সিফাত আহমেদ বাবুকে। এ ঘটনায় তার স্ত্রীসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ সোমবার র‍্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

ইঞ্জিনিয়ার সিফাত আহমেদ বাবু মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব-১৪ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী তার বাবার বাড়িতে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেলে করে প্রায় ৭০ থেকে ৮০ জন সশস্ত্র লোক এসে সিফাতের বাড়িতে হামলা চালায়।

পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে সিফাতের বাবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুলিশ চলে যাওয়ার প্রায় ১০ মিনিট পরই ঘটে ভয়ংকর ঘটনা ময়মনসিংহ–জামালপুর সড়কের কামনা অটো রাইস মিলের পেছনে একটি পতিত ক্ষেতে স্থানীয়রা সিফাতকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় গত শুক্রবার নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গত রোববার নগরীর কৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

গ্রেপ্তাররা হলেন, নিহতের স্ত্রী মোছা. সাথী আক্তার, মোছা. রোজিনা আক্তার ও মোছা. চায়না আক্তার।

বিষয়: মামলাহত্যাকাণ্ডময়মনসিংহস্বামীইঞ্জিনিয়ার
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।