
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
দেশের প্রতিটি মাদ্রাসায় ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। সারা দেশে একই তারিখে একই সময়ে একযোগে এ টুর্নামেন্ট শুরু হবে।
এ উপলক্ষে বোর্ডের আওতাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে দক্ষ খেলোয়াড় নির্বাচন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের দাখিল (৬ষ্ঠ-১০ম শ্রেণি) এবং আলিম (১ম ও ২য় বর্ষ) স্তরে আলাদাভাবে একটি করে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে গঠিত দলগুলোর নিয়মিত অনুশীলন নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গঠিত ফুটবল দলের তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ই-মেইলে ([email protected]) বোর্ডের কাছে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার বিকাশে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব প্রতিষ্ঠানপ্রধানকে অনুরোধ জানানো হয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প