
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করল সৌদি সরকার। ভিসা দেওয়ার দিন থেকে সামনের এক মাস অবধি ভিসার মেয়াদ থাকবে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।
তবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-অ্যারাবিয়া জানিয়েছে, হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে আগের মতোই তিন মাস থাকবে, সেখানে কোনো পরিবর্তন করা হয়নি।
জুন মাসের প্রথম দিক থেকে এ অবধি ৪০ লাখের বেশি বিদেশি নাগরিকের জন্য ওমরাহর ভিসা ইস্যু করেছে সৌদি সরকার।
গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর সংখ্যা বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেছেন, ওমরাহ হজযাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ কারণে মন্ত্রণালয় ওমরাহ ভিসা সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কেউ সৌদি আরবে প্রবেশ না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে। নতুন নিয়মাবলি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।