Advertisement

‘ফুলকোর্ট সভা’ ডেকেছেন প্রধান বিচারপতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

‘ফুলকোর্ট সভা’ ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এ সভা।

Advertisement

আজ শনিবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রসাশন ভবন ৪-এ বিকাল ৩ টায় আয়োজন করা হবে।

‘ফুল কোর্ট’ সভায় বিচার বিভাগের নানা বিষয় নিয়ে বিচারিপতিদের সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভা আহ্বান করা হয়।

Advertisement