
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের পর এবার সয়াবিন তেলের দামও বেড়েছে। বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে এ সিদ্ধান্ত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, খোলা সয়াবিন তেল (১ লিটার) ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে। এছাড়া, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববাজারের চলমান অস্থিরতা এবং আমদানি ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশে সয়াবিন তেলের নতুন মূল্য কাঠামো ঘোষণা করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভোজ্যতেল পরিশোধনকারী ও আমদানিকারকদের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক ভোজ্যতেল বাজারের অস্থিরতার কারণে এ মূল্য সমন্বয় জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ সয়াবিন তেলের জন্য ব্যাপকভাবে আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন ও আমদানি ব্যয়ের ওঠানামার প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ে।
মুক্তাদির বলেন, বিশ্ববাজারের দামের প্রবণতা ও আমদানি-সংক্রান্ত ব্যয়ের বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে এ মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তা ভোক্তারা উপলব্ধি করবেন। একইসঙ্গে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।