Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

ডেঙ্গুতে ৯০ জনের প্রাণহানি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৭: ৩৯
ডেঙ্গুতে ৯০ জনের প্রাণহানি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: পিআইডি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রায় দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।”

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। মশা নিয়ন্ত্রণে বিভিন্ন সিটি কর্পোরেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্প্রে ও সচেতনতামূলক কার্যক্রম চলছে।”

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৯০৭dengue 3 (1)

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাড়ির ভেতর, ছাদ, বারান্দা ও আশপাশে পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভায় স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, ১৩টি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের ১১টি সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিষয়:

ডেঙ্গু
১

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসীসহ নিহত ৩

২

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

৩

বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী

৪

বায়োলজিক্যাল ওয়ারের জন্য দুনিয়া কতটা প্রস্তুত?

৫

ডেঙ্গুতে ৯০ জনের প্রাণহানি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সম্পর্কিত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

সকালে দাদি মাহফুজা বেগমের কাছে গিয়ে বাবা বলেছিলেন, ‘মা, তোমার নাতিকে জামাকাপড় পরিয়ে দাও। ওকে নিয়ে বাজারে একটু ঘুরতে যাব।’ দেড় বছরের শিশু মুসাকে সাজিয়ে দেওয়ার পর তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান বাবা মো. মারুফ। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও বাবা-ছেলের কেউ আর বাড়িতে ফেরেননি। উদ্বিগ্ন পরিবার

বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী

বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী

বিমানমন্ত্রী সংসদে বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহ, আপনাদের কখনো বেশি দামে এই টিকিট কিনতে হবে না। নির্ধারিত মূল্যেই টিকিট কিনতে পারবেন।”

মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি, সংসদীয় কমিটির বৈঠক ছাড়ল বিরোধীরা

মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি, সংসদীয় কমিটির বৈঠক ছাড়ল বিরোধীরা

জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ নিয়ে আপত্তি জানিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল। আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মানবাধিকার কমিশন বিলের আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সদস্যরা। তবে সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলোচন

গুম প্রতিরোধ বিলে স্বাধীন তদন্ত সংস্থা গঠনের দাবি এইচআরএফবির

গুম প্রতিরোধ বিলে স্বাধীন তদন্ত সংস্থা গঠনের দাবি এইচআরএফবির

সংগঠনটি জানায়, বিলের ধারা ১৪(৩)-এ অভিযুক্ত কোনো শৃঙ্খলা-বাহিনীকে তদন্ত থেকে বিরত রাখার বিধানটি ইতিবাচক। তবে অভিযুক্ত বাহিনীর জায়গায় অন্য কোনো বাহিনী বা আন্তঃবাহিনী দলকে তদন্তের দায়িত্ব দেওয়ার যে সুযোগ রাখা হয়েছে, তা প্রকৃতপক্ষে স্বাধীন তদন্ত নিশ্চিত করে না।