Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিতর্ককে সঙ্গী করে জার্মানির বিদায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯: ০০
বিতর্ককে সঙ্গী করে জার্মানির বিদায়

২০১৪ বিশ্বকাপ জেতার পর থেকে উল্টো পথে চলা জার্মানির ফুটবল কিছুতেই যেন নিজেদের ফিরে পাচ্ছে না। রেফারির বিতর্কিত একটি সিদ্ধান্ত নিজেদের পক্ষে না যাওয়ার আক্ষেপ থাকতেই পারে দলটির। তবে বিশ্বকাপ এলেই যে দলটি অগ্নিমূর্তি ধারণ করত, সেই দলটি আরও একবার খালি হাতেই বাড়ি ফিরল। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়েছে ইউলিয়ান নাগেলসমানের দলের।

Advertisement

এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিয়ে রাউন্ড অব ৩২-এর তৃতীয় ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষ হয়েছিল ১-১ সমতায়।

এর মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে টাইব্রেকারে হেরে গেছে জার্মানি। এর আগে ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ২০০৬ সালে টানা জিতেছিল তারা। আর এই পরাজয়ে টানা তিন বিশ্বকাপে শেষ আটের আগেই বিদায় নিয়েছে জার্মানি।

ম্যাচে স্পষ্ট প্রাধান্য ও তারকায় ভরা আক্রমণভাগ নিয়েও গোলের সামনে জার্মানি সেভাবে প্রভাব দেখাতে পারেনি। ৭৬% পজেশন নিয়েও মাত্র দুটি বড় সুযোগ তারা তৈরি করতে সমর্থ হয়। জার্মানির ৭১৯টি পাসের বিপরীতে প্যারাগুয়ের পাস ছিল মাত্র ১৬১টি!

Advertisement
Advertisement
Advertisement

তবে গোলের খেলা ফুটবলে গোল এবং ফলাফলই শেষ কথা। আর সেদিক থেকে শতভাগ সফল প্যারাগুয়ে। যদিও অতিরিক্ত সময়ে জার্মানির একটি বাতিল হওয়া গোল নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় জার্মান ডিফেন্ডার ভালদেমার আন্তনের বিপক্ষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। জোনাথন তাহ বল জালে জড়ালেও তাই সেটা বাতিল হয়ে যায়। রেফারি এরপর খেলা চালিয়ে গেলেও ভিএআরে তাকে আবার ফাউলটি পুনরায় দেখতে বলা হয়।

রিপ্লে দেখেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি, যা ক্ষুব্ধ করে তোলে জার্মানি দলকে। কারণ, ওই ফাউলের ঠিক পরই উঠে দাঁড়িয়ে বল ঠেকানোর চেষ্টা করার মতো সময় পেয়েছিলেন প্যারাগুয়ে গোলকিপার।

সেই গোল বাতিল হওয়াটাই শেষ পর্যন্ত জার্মানির বিদায়ের কারণ হয়েছেও। যদিও টাইব্রেকারে ইতিহাস তাদের পক্ষেই ছিল। তবে নিক ভল্টেমাডের পর তাহও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন।

এর আগে ৯০ ও অতিরিক্ত সময়ে জমাট রক্ষণে জার্মানির কঠিন পরীক্ষাই নেয় প্যারাগুয়ে। পাল্টা আক্রমণে উঠে প্রতিপক্ষকে চমকে দেওয়াই ছিল তাদের মূল কৌশল।

৪২তম মিনিটে তেমনই একটি আক্রমণ থেকে ডান প্রান্ত দিয়ে ওভারল্যাপিং করে জায়গা করে নেন মাতিয়াস গালার্সা। তার নিচু ক্রসে ছয় গজের বক্সে খুঁজে নেয় একদম ফাঁকায় থাকা হুলিও এনসিসোকে। তিনি হেডে বল নিয়ন্ত্রণে নিয়ে মানুয়েল নয়ারকে অনায়াসেই পরাস্ত করেন।

৫৪তম মিনিটে জার্মানির হয়ে গোলের দেখা পান কাই হাভার্টজ। বাকি সময়ে আক্রমণের ঢেউ তুলেও কাজের কাজটা আর করতে পারেনি জার্মানি। সঙ্গে যোগ হয় অতিরিক্ত সময়ের বিতর্কিত এই গোল বাতিলের সেই সিদ্ধান্ত, যা নিশ্চিতভাবেই আক্ষেপ বাড়াবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিষয়: ২০২৬ বিশ্বকাপজার্মানিপ্যারাগুয়ে
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।