
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সংবাদমাধ্যম নীতিমালা ২০২৫’-এর নির্দিষ্ট ধারা অনুসরণ করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।পাশাপাশি নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও প্রয়োজনীয় আবেদন ফরম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত আবেদন বা যেকোনো জিজ্ঞাসার জন্য ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক জনাব মো. রুহুল আমিন মল্লিকের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।সেক্ষেত্রে আগ্রহী ব্যক্তি বা সংস্থা ইমেইল ([email protected]) অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে (+৮৮০১৭১৫২৯৫০৪৬) সরাসরি যোগাযোগ করতে পারবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকবে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ নামিয়ে তার পরিবর্তে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নম্বর ২ উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে।

আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।