Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৬: ১৬
বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ
ভারতের মুম্বাইয়ে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান। ১০ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বলিউড অভিনেতা ইমরান খানকে চলতি মাসের শেষ নাগাদ ভারত ছাড়তে বলেছে দেশটির কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ৪৩ বছর বয়সী ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতের আইন অনুযায়ী, রাজনৈতিক বিক্ষোভে বিদেশিদের অংশগ্রহণকে অভিবাসন ও ভিসার বিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে।

টাইমস অব ইন্ডিয়া পত্রিকার খবরে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়তে বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত ১০ অক্টোবর মুম্বাইয়ে একটি সমাবেশে অংশ নেন এই অভিনেতা। সেখানে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। সমালোচক ও বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকার এই সংশোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে সুবিধা দিচ্ছে।

ওই দিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইমরান লেখেন, “মনে হচ্ছে, একটু গাড়িতে ঘুরতে বের হচ্ছি।” সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবিতে তাকে পুলিশের ভ্যান বলে মনে হওয়া একটি গাড়ির পেছনে বসে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।

ককরোচরা ভারতের রাজনীতিতে নতুন কী দিলIndia Situation Update

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আইন লঙ্ঘনের অভিযোগে মুম্বাইয়ের একটি থানায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন বিদেশি নাগরিকদের নিবন্ধন ও নজরদারির দায়িত্বে থাকা সংস্থা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস তাকে দেশ ছাড়ার নোটিশ পাঠায়।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইমরান তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

অভিনেতা আমির খানের ভাতিজা ইমরান একটি সুপরিচিত চলচ্চিত্র পরিবারের সদস্য। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বলিউডের বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর হঠাৎ করেই অভিনয় থেকে অবসর নেন।

বিষয়: ভারতপ্রধান নির্বাচন কমিশনারবিক্ষোভঅভিনেতাআইনআইনের লঙ্ঘনসরকারআমির খানইমরান খান
Advertisement
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

  • ২

    সড়ক বন্ধ করে দাবি আদায়, সমাধান কী!

  • ৩

    রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল চুরি, গ্রেপ্তার ৪

  • ৪

    ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী

  • ৫

    হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত

সম্পর্কিত
  • ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।

  • রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল চুরি, গ্রেপ্তার ৪

    রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল চুরি, গ্রেপ্তার ৪

    রাজশাহীতে চলন্ত কাভার্ডভ্যানের তালা ভেঙে চুরি হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল ও নগদ বৈদেশিক মুদ্রাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে পুঠিয়া থানার তারাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উ

  • ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী

    ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী

    জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

  • হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত

    হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত

    আয়োজকেরা এক বিবৃতিতে বলেন, “অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনার ওপর এর প্রভাব মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “ফিফা ই-ফাইনালস নিয়ে পরবর্তী ঘোষণা যথাসময়ে জানানো হবে।”