
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ নিয়ে গণভোট হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।
দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে; এরপর ৩০ ডিসেম্বর জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, আর তার পরের প্রায় তিন সপ্তাহ পরই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
১১ জানুয়ারি মনোয়ন পত্র নিয়ে দাবি আপত্তি সংক্রান্ত আপিলের শেষ দিন। আপিল শুনানি ও নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি । প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।
তফসিলে মনোনয়নপত্র জমার জন্য ১৭ দিন সময় রাখা হয়েছে। প্রচারের জন্য রয়েছে ২০ দিন। বিধি অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকছে।
তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি প্রতিপালনে তৎপর হবে ইসি। প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতা নেয়। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।
এর মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে।
এ ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে গণভোটের প্রস্তুতিও শেষ করে। ২৯ নভেম্বর ‘মক ভোটিং’ করে অভিজ্ঞতা নিয়ে ভোটগ্রহণের সময় ও বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।