Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাফভাড়া নিয়ে দ্বন্দ্ব, বরিশালে অর্ধশতাধিক বাস ভাঙচুর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২১: ৫৯
হাফভাড়া নিয়ে দ্বন্দ্ব, বরিশালে অর্ধশতাধিক বাস ভাঙচুর

বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস টার্মিনালে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাস ভাঙার অভিযোগ উঠেছে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের ৪০-৫০ জন আহত হওয়ার দাবি উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ হামলা ভাঙচুর চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম।

বিএম কলেজ শিক্ষার্থীরা দাবি করেছেন, হাফভাড়া দিতে অস্বীকৃতি জানানোয় মুলাদী থেকে আসার পথে এক শিক্ষার্থীকে শ্রমিকরা শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর ছড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থী নথুল্লাবাদ টার্মিনালে এসে প্রতিবাদ শুরু করে এবং শ্রমিকদের বিচারের দাবি জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর প্রথমে শ্রমিকদের পক্ষ থেকে হামলা চালানো হয়, এতে ২০–২৫ জন শিক্ষার্থী আহত হয়।

অন্যদিকে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, ‘‘কলেজ বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা হাফভাড়ার বিষয়ে উত্তেজনা সৃষ্টি করেছে। এরপর শতাধিক শিক্ষার্থী বিনা প্ররোচনায় অর্ধশতাধিক বাস ভাঙচুর করে এবং ১৫–২০ জন শ্রমিককে মারধর করে আহত করে।‘’

Advertisement
Advertisement
Advertisement

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘’ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি।‘’

বিষয়: শিক্ষার্থীআহতবরিশালবাস ভাড়া
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।