Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ফ্যানের সঙ্গে ঝুলছিল ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ, মেঝেতে ছেলের নিথর দেহ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯: ৫৯
ফ্যানের সঙ্গে ঝুলছিল ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ, মেঝেতে ছেলের নিথর দেহ

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও তার ৯ মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

মৃত কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) বাগেরহাট জেলা জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে।

পুলিশ ধারণা করছে, শিশু নাজিম হোসেনকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বর্ণালী।

কানিজের স্বামী সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে যশোর কারাগারে রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বর্ণালী ও সাদ্দামের বিয়ে হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। স্বামীর মুক্তির জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিলেন স্বর্ণালী।

স্বর্ণালীর ভাই শুভ জানান, বারবার স্বামীকে মুক্ত করতে ব্যর্থ হয়ে স্বর্ণালী চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং এই ঘটনায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:
আত্মহত্যা
ছাত্রলীগ
নিষিদ্ধ
মৃত্যু
পুলিশ
বাগেরহাট
অপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ২

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

  • ৩

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

  • ৪

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ৫

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

সম্পর্কিত
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে