Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‎সম্মিলিত ইসলামী ব্যাংক: প্রথম দিনেই ৬ হাজার গ্রাহকের ২৫০ কোটি টাকা ফেরত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৪
‎সম্মিলিত ইসলামী ব্যাংক: প্রথম দিনেই ৬ হাজার গ্রাহকের ২৫০ কোটি টাকা ফেরত
সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে শুরু করেছে পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। এরই অংশ হিসেবে গতকাল সোমবার থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ৬ হাজার গ্রাহককে ২৫০ কোটি টাকা ফেরত দিয়েছে ব্যাংকটি।‎

Advertisement
Advertisement
Advertisement

‎ব্যাংক সূত্রে জানা গেছে, আমানত ফেরত নেওয়ার জন্য ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত যেসব গ্রাহক আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে প্রথম দিনে যারা শাখায় গিয়ে টাকা তুলেছেন, তাদের আবেদনের বিপরীতে টাকা পরিশোধ করা হয়েছে। তবে আবেদনকারীদের অনেকে প্রথম দিন টাকা তুলতে শাখায় যাননি। তারা পরবর্তী সময়ে টাকা তুলবেন অথবা আমানত ব্যাংকেই রেখে দিতে পারেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।‎ ‎সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার চরচাকে বলেন, “যেসব গ্রাহক আবেদন করেছিলেন, তাদের সবার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিন যারা টাকা ফেরত নিতে এসেছিলেন, তারা ফেরত পেয়েছেন। অনেকে আসেননি। তারা হয়তো পরে নেবেন বা অনেকে আমাদের ব্যাংকে রেখে দেবেন।”‎

‎শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের সংকট মোকাবিলায় পাঁচ ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়।

‎‎নতুন ব্যাংক গঠিত হলেও এখনো একীভূত পাঁচ ব্যাংকের শাখাগুলো আলাদাভাবে পরিচালিত হচ্ছে। সারা দেশে এই পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।‎

Advertisement
Advertisement
Advertisement

‎সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের আমানতকারীর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। এর আগে টাকা ফেরত নিতে আগ্রহী গ্রাহকদের থেকে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।‎

‎প্রথম দিনে আবেদনকারীদের মধ্যে যারা নিজ নিজ শাখায় গিয়ে টাকা তুলেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন করা সব গ্রাহকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে প্রথম দিন টাকা তুলতে না পারা গ্রাহকরাও পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় তাদের আমানত ফেরত নিতে পারবেন।

বিষয়: টাকাআমানতব্যাংক
সর্বশেষ
  • ১

    কেমন হবে লাতিন আমেরিকায় মার্কিন সামরিকীকরণ?

  • ২

    অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হামলা

  • ৪

    ফ্লোরিডায় ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

  • ৫

    ইডটকোর কর্মীদের বাসা খুঁজতে এসিআই প্রপার্টিজের সঙ্গে চুক্তি

সম্পর্কিত
  • অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

    অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

    গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হামলা

    গাইবান্ধায় ইউএনওর ওপর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হামলা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালাতে গিয়ে বালু উত্তোলনকারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লক্ষ্য করে ঢিল ও গাছের ডাল ছোড়া হয়।

  • সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

    সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

    দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।

  • বাঁধনের ওপর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে: তথ্য উপদেষ্টা

    বাঁধনের ওপর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে: তথ্য উপদেষ্টা

    অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ঘটনা কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। খবর বার্তা সংস্থা ইউএনবির।