Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ অক্টোবর, ২০২৬
২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জেনে নিন

বিশ্বের যেসব দেশের মানুষের গড় উচ্চতা সবচেয়ে কম

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ২১: ২৬
বিশ্বের যেসব দেশের মানুষের গড় উচ্চতা সবচেয়ে কম

অঞ্চল বা দেশভেদে মানুষের উচ্চতা বিভিন্ন রকমের হয়। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের উচ্চতা কম হওয়ার পেছনে জিনগত কারণের পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক কিছু বিষয়েরও ভূমিকা থাকে। চলুন জেনে নিই, বিশ্বের পাঁচটি দেশের নাম যেখানকার মানুষের গড় উচ্চতা সবচেয়ে কম।

Advertisement

ভিডিওতে দেখুন

পূর্ব তিমুর

Advertisement
Advertisement
Advertisement

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষের বসবাস। সেখানকার মানুষের গড় উচ্চতা মাত্র ১৫৬ দশমিক ৪২ সেন্টিমিটার (৫ ফুট ১ দশমিক ৬ ইঞ্চি)। দেশটির জনসংখ্যাও কম। সেখানে মাত্র ১৩ লাখ ৯০ হাজার মানুষ বাস করে। প্রায় ৩৫ হাজার বছর আগে নব্যপ্রস্তর যুগের মানুষেরা এখানে বসতি শুরু করে। অস্ট্রোনেশিয়ান শিকারি জনগোষ্ঠীর পর এশীয় অভিবাসীরা সেখানে বসতি স্থাপন শুরু করে। পূর্ব তিমুরে গ্রামীণ পরিবারগুলোর একটা বড় অংশ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। অনেকেই প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারে না। এতে দেশটিতে অপুষ্টি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

গুয়াতেমালা

কম উচ্চতার মানুষের দিক থেকে বিশ্বে গুয়াতেমালার অবস্থান দ্বিতীয়। মধ্য আমেরিকার এ দেশটির মানুষের গড় উচ্চতা ১৫৭ দশমিক ৬৪ সেন্টিমিটার (৫ ফুট ২ দশমিক ১ ইঞ্চি)। জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ গুয়াতেমালার জনসংখ্যা প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার। এখানকার জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ আদিবাসী। মটরশুঁটি, ভুট্টা এবং মরিচ গুয়াতেমালার প্রধান খাবার। কাঠামোগত অসমতা এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকটকে কেন্দ্র করে এখানকার মানুষ অপুষ্টিতে ভোগে।

লাওস

কম উচ্চতার মানুষের বসবাসের দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের অবস্থান বিশ্বে তৃতীয়। সেখানকার মানুষের গড় উচ্চতা ১৫৭ দশমিক ৯৪ সেন্টিমিটার (৫ ফুট ২ দশমিক ২ ইঞ্চি)। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৭৬ লাখ ৬০ হাজার। দেশটির প্রায় ৫০ শতাংশ মানুষই লাও জনগোষ্ঠীর। লাওদের মধ্যে প্রায় ১৮ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় এক–চতুর্থাংশ অপুষ্টিতে ভুগছে। এর অন্যতম কারণ দারিদ্র্য।

নেপাল

দক্ষিণ এশিয়ার দেশ নেপালের মানুষের গড় উচ্চতা ১৫৮ দশমিক ৩৮ সেন্টিমিটার (৫ ফুট ২ দশমিক ৪ ইঞ্চি)। কম উচ্চতার মানুষের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান চতুর্থ। নেপালে ২ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। নেপালের মানুষেরা সাধারণত গম, ভাত, মসুর ডাল এবং ভুট্টা খেয়ে থাকে। খাদ্য নিরাপত্তাহীনতা, ভৌগোলিক চ্যালেঞ্জ এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার ঘাটতির মতো সামাজিক সমস্যাগুলোর কারণে দেশটির অনেক মানুষ অপুষ্টিতে ভোগে।

বাংলাদেশ

বাংলাদেশের মানুষের গড় উচ্চতা ১৫৮ দশমিক ৭৩ সেন্টিমিটার (৫ ফুট আড়াই ইঞ্চি)। কম উচ্চতার মানুষের দিক থেকে এ দেশের অবস্থান বিশ্বে পঞ্চম। বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। ভাতের সঙ্গে প্রোটিনের উৎস মাছও খাওয়া হয়ে থাকে। খাদ্যনিরাপত্তাহীনতার বিষয়টি এখানে বিশেষভাবে উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। এখানকার ৩৫ শতাংশ মানুষ পর্যাপ্ত খাবার খেতে পায় না। এতে পাঁচ কিংবা তার চেয়ে কম বয়সী ২৮ শতাংশ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ঘটে না।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস

বিষয়: গড় উচ্চতাবাংলাদেশখাদ্য নিরাপত্তানেপাল
Advertisement
সর্বশেষ
  • ১

    হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১

  • ২

    সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা-পুলিশের অন্তত ৫ সদস্য আহত

  • ৩

    সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

  • ৪

    বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে: সিপিবি

  • ৫

    সড়কে ‘মৃত্যুর মিছিল’ নিয়ে উদাসীনতার শেষ কোথায়?

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।