Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জেনে নিন

মুখে ঘা? জেনে নিন নিরাময়ের উপায়

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪৪
মুখে ঘা? জেনে নিন নিরাময়ের উপায়

কখনও কখনও আমাদের মুখের ভেতরে ঘা হয়। এসবে খাওয়ার সময় মুখে বেশ অস্বস্তিবোধ হয় বা জ্বালা জ্বালা ভাব হয়। তখন ভালোভাবে খাওয়া যেমন যায় না, তেমনি যন্ত্রণা সহ্য করাও কঠিন হয়ে পড়ে।  

কেন হয় মুখে ঘা? বিশেষজ্ঞরা বলেন, আমাদের মুখের ভেতরের নরম অংশের নাম মিউকাস মেমব্রেন। এতে ক্ষয় হলে মুখের ভেতরে ঘা বা ক্ষত হতে পারে। মুখে ঘা হলে অস্বস্তির সঙ্গে সঙ্গে ব্যথাও হতে পারে। এই ঘা বা ক্ষত এক দুই সপ্তাহের মধ্যে সেরেও যায়।

মুখের এই ঘা বা ক্ষতকে বলা হয় আলসার। মুখের আলসার হল ছোট ছোট ঘা বা ক্ষত, যা মুখের ভেতরে বিভিন্ন জায়গায় যেমন ঠোঁট বা গালের ভেতরে, ঠোঁটের কোণে, জিহ্বার ওপরে বা নিচের অংশে হতে পারে। শরীরে ভিটামিন বি১২,  ভিটামিন সি, জিংক, ফোলেটের মতো কিছু স্বাস্থ্যকর উপাদানের ঘাটতির কারণে আলসার হয় মুখে। এ ছাড়া ব্যাক্টেরিয়ার সংক্রমণ বা শরীরে হরমোনের সমস্যার কারণে এই আলসার হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, মুখের ঘা থেকে রক্ষা পাওয়ার কিছু ঘরোয়া উপায়–

Advertisement

১. মধুতে আছে অ্যান্টি মাইক্রোবায়াল, যা সংক্রমণ দূর করে। মুখে ঘা হলে মধু ব্যবহার করা যায়। ক্ষতযুক্ত স্থানে মধু লাগালে সেই জায়গাটি ঠান্ডা হবে। এতে জ্বালা ভাব অনেকটাই কমে আসবে।

২. মুখে আলসার বা ঘা হলে নারকেল তেল ব্যবহার করা যায়। মুখের যেখানে ঘা বা ক্ষত, সেখানে তুলোর বল বা আঙুলের ডগায় সামান্য নারকেল তেল দেওয়া যায়। এতে ক্ষতস্থানের জ্বালা কমবে।

৩. অ্যালোভেরায় থাকে অ্যান্টিইমফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান। এগুলো ঘা শুকাতে সাহায্য করে। সতেজ অ্যালোভেরা গাছের শাঁস বের করে মুখের ঘায়ে লাগালে আরাম মিলবে।

মনে রাখতে হবে যে, মুখে ঘা বা ক্ষত হলে অতিরিক্ত মসলা বা ঝালযুক্ত খাবার খাওয়া যাবেই না। পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। খাদ্যতালিকায় অ্যান্টি-অক্সিডেন্ট (ভিটামিন এ,  সি, ই) সমৃদ্ধ খাবার রাখতে হবে। এছাড়া মুখগহ্বর সব সময় পরিষ্কার রাখতে হবে। ব্যবহার করতে হবে নরম ব্রাশ।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: আলসার
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘১৭ বছরের সমস্যা ১৭ দিন বা ১৭ মাসে সমাধান সম্ভব না’

  • ২

    ‘এগ্রিমেন্টে আসতে না পারলে প্লাস্টিক কন্ট্রোল সম্ভব হবে না’

  • ৩

    জাপানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • ৪

    প্রথম আলোর পর এখন আমার দেশ পোড়ানোর চেষ্টা করা হচ্ছে

  • ৫

    আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।