Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জেনে নিন

জানুন বিষণ্ণতা দূর করার উপায়

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ২৯
জানুন বিষণ্ণতা দূর করার উপায়

বিষণ্ণতা নানা কারণেই হতে পারে। কখনো কখনো প্রতিদিনের একঘেয়েমি পেয়ে বসে। শরীরের চেয়ে মনে ক্লান্তি তখন বেশি ভর করে। চলে আসতে পারে পাহাড় সমান হতাশাও। 

Advertisement

বিষণ্ণতা হলো মানসিক স্বাস্থ্যগত একটি সমস্যা। বিষণ্ণতায় ভুগলে বহু মানুষের মধ্যে থেকেও নিজেকে একা মনে হবে। আবার কারো সঙ্গে কথাও বলতে ইচ্ছে করে না। অর্থাৎ, আক্রান্ত ব্যক্তিকে বিচ্ছিন্নতাবোধ গ্রাস করে ফেলে পুরোপুরি। 

মানুষ বিভিন্ন কারণে বিষণ্ণতা আক্রান্ত হতে পারে। বিষণ্ণতা থেকে দূরে থাকারও কিছু উপায় আছে। চলুন, সেগুলোই জেনে নেওয়া যাক। 

১.  ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়তে হবে। এতে হাতে অনেকটা সময় পাওয়া যায়। সকালে ব্যায়াম করা যায়। এতে প্রশান্তি মেলে।

Advertisement
Advertisement
Advertisement

২.  মন কোনো কারণে অশান্ত হলে, যাবতীয় কাজ থেকে নিজেকে দূরে রেখে কিছুক্ষণের জন্য মেডিটেশন করা যায়। এতে মন শান্ত হয়ে আসে।

৩. নিজেকে গুটিয়ে ফেলা যাবে না। যত নিজেকে গুটিয়ে নেবেন, তত বিষণ্ণতা গ্রাস করবে আপনাকে। তাই মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। 

৪. বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা যায়। এই যুগে মোবাইল ফোনে দুনিয়ার যেকোনো প্রান্তে থাকা যে কোনো মানুষের সঙ্গে কথা বলা যায়, দেখাও হয়। নিয়মিত আড্ডা দেওয়ার পাশাপাশি বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে ঘুরতেও যেতে পারেন।

৫.  নিজের ভেতর জমে থাকা কথা বিশ্বস্ত কোনো বন্ধুকে বলার চেষ্টা করা যায়। কারণ কথোপকথন অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে।
৬. আনন্দ নিয়ে কাজ করুন। যে কাজ করতে আপনার ভালো লাগবে, সে কাজ করুন। মন খারাপ করার মতো কাজ থেকে দূরে থাকুন। দেখবেন মানসিকভাবে আরাম পাবেন।

৭. ঘুমানোর সময় বা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনের আলো থেকে দূরে থাকতে হবে। 

৮. পছন্দের গান শোনা বা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ভালো ফল মিলবে। 

সব কথার শেষ কথা, নিজেকে একা ভাবা যাবে না। মনে রাখতে হবে যে, আপনার আশেপাশে অনেকেই আছে সাহায্য করার মতো। একবার চেয়েই দেখুন!

বিষয়: বিষণ্ণতাবই পড়া
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘১৭ বছরের সমস্যা ১৭ দিন বা ১৭ মাসে সমাধান সম্ভব না’

  • ২

    ‘এগ্রিমেন্টে আসতে না পারলে প্লাস্টিক কন্ট্রোল সম্ভব হবে না’

  • ৩

    জাপানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • ৪

    প্রথম আলোর পর এখন আমার দেশ পোড়ানোর চেষ্টা করা হচ্ছে

  • ৫

    আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।