খাবার গরম করার জন্য ব্যবহৃত এই ওভেন লাইট বা ফ্যানের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে। অল্প সময় ব্যবহার করলেও এটা চালাতে বেশি শক্তির বিদ্যুৎ লাগে। তাই বিদ্যুৎ বিল কমাতে চাইলে ইলেকট্রিক ওভেন ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে।
চলুন জেনে নিই যেভাবে ইলেকট্রিক ওভেন ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় হবে।
- প্রয়োজন না হলে ইলেকট্রিক ওভেনের পরিবর্তে গ্যাসের চুলা ব্যবহার করুন।
- একবারে একটি খাবার গরম না করে একসঙ্গে একাধিক খাবার গরম করলে বিদ্যুৎ সাশ্রয় হবে।
- কিছুক্ষণ ওভেন চালিয়ে খাবার গরম হলে বন্ধ করে রাখতে পারেন। তবে খাবার যতক্ষণ খাওয়া শুরু না করবেন, ততক্ষণ ওভেন থেকে বের করবেন না। ওভেনের মধ্যে থাকলে ওটার তাপে খাবার গরম থাকবে।
- সঠিক তাপমাত্রায় খাবার গরম করুন। অতিরিক্ত তাপমাত্রা সেট করলেই খাবার দ্রুত গরম হয় না; বরং বিদ্যুৎ খরচ বাড়ে শুধু।
- সম্ভব হলে আধুনিক ইনভার্টার প্রযুক্তির ওভেন কিনুন। এতে বিদ্যুৎ খরচ বাঁচবে।
তথ্যসূত্র: অ্যাপ্লায়েন্সেস ডট কম