Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে নিরাপদ রাখবেন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২০: ৪৯
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেভাবে নিরাপদ রাখবেন

বর্তমানে হোয়াটসঅ্যাপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপ। বিশ্বজুড়ে অ্যাপটির ২৭৮ কোটি ব্যবহারকারী রয়েছে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও ডিক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হয় বলে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদানে ব্যবহারকারীরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কেননা নিজেদের মধ্যে শেয়ার করা মেসেজ তৃতীয় কোনো ব্যক্তির হাতে বেহাত হবে না- এই নিশ্চয়তাটুকুই ব্যবহারকারীদের কাছে মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপকে অনেক বেশি বিশ্বস্ত করে তুলেছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখার কৌশলগুলো দেখে নেওয়া যাক।

Advertisement
Advertisement
Advertisement

কোড আদান-প্রদান করা থেকে বিরত থাকা

হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি কোড অন্যদের সঙ্গে আদান-প্রদান করা থেকে বিরত থাকতে হবে। কারণ, ভেরিফিকেশন এবং ওটিপি কোডের তথ্য কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই অন্য ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল নিতে পারে।

‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করুন

Advertisement
Advertisement
Advertisement

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে টু স্টেপ ভেরিফিকেশন বা দুই স্তরের যাচাইকরণ সুবিধা ব্যবহার করতে হবে। এ সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপের ডান পাশের ওপরের তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংসের মধ্যে থাকা অ্যাকাউন্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর টু স্টেপ ভেরিফিকেশনে অপশনে ক্লিক করে ‘টার্ন অন’ নির্বাচন করে ছয় সংখ্যার পাসওয়ার্ড ও ই-মেইল ঠিকানা লিখতে হবে।

ক্ষতিকর লিংকে ক্লিক না করা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন পরিচয়ে বার্তা, ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ক্ষতিকর লিংক পাঠিয়ে থাকেন সাইবার অপরাধীরা। আর তাই হোয়াটসঅ্যাপে অবশ্যই অপরিচিতদের পাঠানো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। যাচাই না করে লিংকে ক্লিক করলে যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্যও চুরি হতে পারে।

পাবলিক ওয়াই–ফাই ব্যবহারে সতর্কতা

পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী হয় না। ফলে সাইবার অপরাধীরা চাইলেই পাবলিক ওয়াই-ফাই থেকে বিভিন্ন তথ্য চুরি করতে পারে। আর তাই পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। খুব বেশি প্রয়োজন হলে ভিপিএন চালু করে পাবলিক ওয়াই–ফাই নেটওয়ার্কে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে।

হোয়াটসঅ্যাপের আপডেট অ্যাপ ব্যবহার করুন

আপডেট অ্যাপ ব্যবহার না করলে বিভিন্ন ত্রুটির সমাধান করা যায় না। এ জন্য সব সময় হোয়াটসঅ্যাপের আপডেট অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপ আপডেট থাকলে আগের সংস্করণে থাকা বিভিন্ন নিরাপত্তা ত্রুটির সমাধান করায় সাইবার হামলা থেকে নিরাপদ থাকা যায়।

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে স্ক্রিন লক ব্যবহার

স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ ব্যবহার করেন অনেকেই। কম্পিউটারে সাধারণত পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ চালু থাকে। ফলে একই কম্পিউটারের একাধিক ব্যবহারকারীর কাছে হোয়াটসঅ্যাপে থাকা সব তথ্য প্রকাশ হয়ে পড়ে। এ জন্য কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় অবশ্যই স্ক্রিন লক সুবিধা ব্যবহার করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়: সোসাল মিডিয়াহোয়াটসঅ্যাপ ব্যাকআপটু-ফ্যাক্টর অথেনটিকেশনহোয়াটসঅ্যাপঅ্যাপস
সর্বশেষ
  • ১

    বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ২

    ‘কীভাবে সম্ভব একটা মানুষের পক্ষে এতগুলা সিনেমা দেখা, হজম করা?’

  • ৩

    ৬ লাখ টাকায় মিলবে ৫০ বছর বয়সের বনসাই!

  • ৪

    দেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে, বাড়তে পারে মূল্যস্ফীতি

  • ৫

    আমেরিকার কৃষিপণ্য বাংলাদেশে ঢুকলে কারা ক্ষতিগ্রস্ত হবে?

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।