Advertisement

পুরোপুরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

পুরোপুরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

এখনকার ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। দ্রুত যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন। প্রতিদিন বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।

Advertisement

তবে অনেকেই পুরোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে চান। বিভিন্ন কারণে, যেমন-নম্বর পরিবর্তন বা ডিভাইস পরিবর্তন। এই কাজটি খুব সহজেই করা যায়। চলুন জেনে নিই কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন।

  • অ্যান্ড্রয়েড ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করুন।
  • ওপরের ডান দিকের কোণে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
  • সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
  • ‘ডিলিট অ্যাকাউন্ট’-এ ক্লিক করে নিজের নম্বর লিখতে হবে।
  • ড্রপডাউন মেনু খুলে যাবে। সেখানে অ্যাকাউন্ট ডিলিট করার কারণ বাছতে হবে।
  • এবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন। এই পর্যায়ে হোয়াটসঅ্যাপ আপনাকে সময় দেবে যে, আপনি সত্যিই অ্যাকাউন্ট ডিলিট করতে চান কি না। চাইলে এখান থেকে আবার ফিরে আসতে পারবেন। আবার চাইলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিতে পারেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া