Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন
(*অপর্যটক যাত্রী [Non-Tourist])

আকাশ ও জলপথে আগত যাত্রীর শুল্ক ও কর সুবিধা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩৪
আকাশ ও জলপথে আগত যাত্রীর শুল্ক ও কর সুবিধা

১. আকাশ বা জলপথে আসা ১২ (বারো) বছর বা তদূর্ধ বয়সের যাত্রীর সঙ্গে আনা হাতব্যাগ, কেবিনব্যাগ বা অন্য উপায়ে আনা মোট ৬৫ (পঁয়ষট্টি) কেজি ওজনের বেশি নয় এমন ব্যাগেজ* সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়া খালাসযোগ্য হবে।

Advertisement

(*ব্যাগেজ অর্থ কোনো যাত্রী কর্তৃক সঙ্গে আনা যুক্তিসঙ্গত পরিমাণের খাদ্যদ্রব্য, পোশাক, গৃহস্থালি বা অন্য ব্যক্তিগত সামগ্রী, যার প্রতিটি আইটেমের ওজন ১৫ [পনেরো] কেজির বেশি নয়)

২. উপ-বিধি (১)–এ উল্লিখিত ব্যাগেজের অতিরিক্ত অনূর্ধ ৩৫ (পঁয়ত্রিশ) কেজি ওজনের আনা পরিধেয় বস্ত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, বই, সাময়িকী এবং পড়াশোনার সামগ্রী সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়া খালাসযোগ্য হবে।

৩. ১২ (বারো) বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে অনধিক ৪০ (চল্লিশ) কেজি ওজনের একটি কার্টন, ব্যাগ বা অন্য উপায়ে আনা ব্যক্তিগত ব্যাগেজ সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়া খালাসযোগ্য হবে। তবে বর্ণিত এই সুবিধা ব্যতীত অন্য কোনো ধরনের সুবিধা ১২ (বারো) বছরের কম বয়সী যাত্রী প্রাপ্য হবে না।

Advertisement
Advertisement
Advertisement

তবে শর্ত থাকে যে, সোনার বার/সোনার পিণ্ড/রূপার বার/ রূপার পিণ্ড, মদ বা মদ জাতীয় পানীয় এবং সোনার অলংকার*/রূপার অলংকার/ ১ কার্টন (২০০ শলা) সিগারেট সঙ্গে আনার সুবিধা ১২ (বারো) বছরের কম বয়সী যাত্রীর জন্য প্রযোজ্য হবে না।

(*সোনার অলংকার অর্থ ২২ [বাইশ ক্যারেট] বা তার নিচের ক্যারেট দিয়ে বানানো নকশাখচিত ও পরিধানযোগ্য অলংকার)

৪. সঙ্গে না নিয়ে আসা (আন-অ্যাকোমপানিড) ব্যাগেজের ক্ষেত্রে তফসিল ১–এ বিধৃত ফরমে ঘোষণা প্রদান ও আমদানির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবং আমদানি নীতি আদেশের শর্ত পূরণ করে সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ সাপক্ষে খালাস করা যাবে।

তবে শর্ত থাকে যে, সঙ্গে না নিয়ে আসা (আন-অ্যাকোমপানিড) ব্যাগেজ খালাসের সময় তফসিল ১–এ বর্ণিত ব্যাগেজ ঘোষণাপত্রের একটি অনুলিপি সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।

আরও শর্ত থাকে যে, যাত্রীর সঙ্গে বুক করা ব্যাগেজ কোনো কারণে যাত্রীর সঙ্গে না এলে ওই ব্যাগেজ এমনভাবে খালাস করা হবে, যেন ওই ব্যাগেজ যাত্রীর সঙ্গে আনা হয়েছে।

৫. এই বিধিতে ভিন্নরূপ যাই থাক না কেন, একজন যাত্রী তফসিল ৩–এ উল্লিখিত পণ্যের প্রত্যেকটির একটি করে পণ্য সকল প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়া এবং তফসিল ২–এ উল্লিথিত পণ্যের প্রত্যেকটির একটি করে পণ্য ওই তফসিলে উল্লিখিত শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন।

তবে শর্ত থাকে যে, একজন যাত্রী সর্বোচ্চ ২টি (দুই) ব্যবহৃত মোবাইল ফোন কোনো শুল্ক ও কর ছাড়া আনতে পারবেন এবং তফসিল ২ অনুযায়ী শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে একটি ১টি (এক) নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে এর অতিরিক্ত আনলে এ ক্ষেত্রে বিধি ১০ ও অন্য প্রচলিত বিধি বিধান প্রযোজ্য হবে।

৬. বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী মদ বা মদ–জাতীয় পানীয় সঙ্গে আনতে পারবেন না।

৭. কোনো যাত্রী তফসিল ২ ও তফসিল ৩–এ উল্লিখিত পণ্য বিদেশ থেকে সঙ্গে না এনে থাকলে, ওই পণ্য তফসিল ৪–এ বিধৃত ফরমে উল্লেখ করে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সিটি সেলস সেন্টার থেকে তাঁর আসার ৭ (সাত কার্যদিবসের মধ্যে ক্রয় করতে পারবেন।

৮. একজন যাত্রী তাঁর পেশাগত কাজে ব্যবহার্য এবং সহজে বহনযোগ্য যন্ত্রপাতি সকল প্রকার শুল্ক ও পরিশোধ ছাড়া সঙ্গে আনতে পারবেন।

৯. একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় ঘোষণা প্রদানের মাধ্যমে অনধিক ১১৭ (এক শ সতেরো) গ্রাম বা ১০ (দশ) তোলা ওজনের সোনার বার বা সোনার পিণ্ড অথবা ২৩৪ (দুই শ চৌত্রিশ) গ্রাস ওজনের রূপার বার বা রূপার পিণ্ড সকল প্রকার শুল্ক* ও কর পরিশোধ সাপেক্ষে সঙ্গে আনতে পারবেন।

(*প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রামের জন্য চার হাজার টাকা শুল্ক দিতে হবে। সেই হিসাবে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার আনতে ৪০ হাজার টাকা শুল্ক কর দিতে হবে)

তবে শর্ত থাকে যে, উল্লিখিত পরিমাণের অতিরিক্ত যেকোনো সোনার বার বা সোনার পিণ্ড অথবা রূপার বার বা রূপার পিণ্ড সঙ্গে আনলে বা যোকোনো পরিমাণ সোনার বার বা সোনার পিণ্ড অথবা রূপার বার বা রূপার পিণ্ড লুকিয়ে বা লুকানো অবস্থায় আনলে তা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে।

(সূত্র: জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন, ২৯ মে ২০২৪, এসআরও নম্বর ২০৩-আইন/২০২৪/৫৫/কাস্টমস।)

বিষয়: শুল্ককাস্টমস
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।