Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৭
আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা, সুশাসন ও গ্রাহক আস্থা বৃদ্ধির লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত ’আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ সম্পন্ন হয়েছে। এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

অনুষ্ঠানের শুরুতে আইডিআরএ সদস্য (প্রশাসন) ফজলুল হক স্বাগত বক্তব্য দেন এবং প্রদর্শন করা হয় ’আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা’ শীর্ষক প্রামাণ্যচিত্র। পরে বীমা খাতের নীতি-নৈতিকতা, দাবি নিষ্পত্তি, ব্যবস্থাপনা দক্ষতা, প্রিমিয়াম প্রবৃদ্ধি ও ডিজিটাল সেবায় অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।

নন-লাইফ ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি, দ্বিতীয় সাধারণ বীমা কর্পোরেশন এবং তৃতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স। গ্রীন ডেল্টা চতুর্থ এবং যৌথভাবে পঞ্চম স্থান পেয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্সে প্রথম হয়েছে মেটলাইফ, দ্বিতীয় প্রগতি লাইফ, তৃতীয় ডেল্টা লাইফ, চতুর্থ জীবন বীমা কর্পোরেশন এবং যৌথ পঞ্চম ন্যাশনাল লাইফ ও গার্ডিয়ান লাইফ।

প্রগতি ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর বিমান দুর্ঘটনায় মাত্র ১৬ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের উদাহরণ তুলে ধরে প্রতিষ্ঠানের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন।

সচিব নাজমা মোবারেক বলেন, ডিজিটাইজেশনই বীমা খাতে আস্থা বাড়ানোর মূল হাতিয়ার। সরকার শিগগিরই বীমা খাতের ডিজিটাল রূপান্তরে নতুন প্রকল্প গ্রহণ করবে।

আইডিআরএর চেয়ারম্যান এম. আসলাম আলম জানান, বীমা খাতে মানবসম্পদ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই প্রধান চ্যালেঞ্জ।

প্রধান অতিথি ড. আনিসুজ্জামান বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বীমা খাত গড়ে উঠলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও ইন্স্যুরেন্স ফোরামের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিষয়: রাজধানীসচিবঅ্যাওয়ার্ডব্যবসা–বাণিজ্যপ্রধান উপদেষ্টাচেয়ারম্যানঅনুষ্ঠান
সর্বশেষ
  • ১

    এরদোয়ানের সঙ্গে তারেকের বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

  • ২

    এশিয়ান গেমসে বাংলাদেশ ৪৮ বছরে, পদক মাত্র ১৫!

  • ৩

    শিক্ষকরা কি টিকটক করবে? প্রতিমন্ত্রী বললেন, কেন করবে না?

  • ৪

    এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?

  • ৫

    বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতেই চায় না বাংলাদেশ?

সম্পর্কিত
  • পরিবেশ মন্ত্রণালয়ে ‘জাতীয় যুব জলবায়ু অবস্থানপত্র’ হস্তান্তর

    পরিবেশ মন্ত্রণালয়ে ‘জাতীয় যুব জলবায়ু অবস্থানপত্র’ হস্তান্তর

    দেশের তরুণদের দাবি এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের সরাসরি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ‘যুব জলবায়ু অবস্থানপত্র ২০২৬’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এক মিলনায়তনে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে ২০

  • নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি

    নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবার সমঝোতা চুক্তি

    নগদ গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক জানায়, রাজধানীর পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ সোমবার

  • নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

    নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

    নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের শীর্ষ বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কাঠমান্ডুর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

  • বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

    বিওয়াইডির গাড়ি কিনতে ঋণ দেবে ওয়ান ব্যাংক

    বিওয়াইডি বাংলাদেশের পরিবেশবান্ধব আধুনিক গাড়ি ক্রয়ে গ্রাহকদের সহজ ও আকর্ষণীয় ঋণ দেবে ওয়ান ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক।