Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

এপিএম টার্মিনালস সম্পর্কে যা জানা গেল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৭: ১১
এপিএম টার্মিনালস সম্পর্কে যা জানা গেল

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে গতকাল সোমবার লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষ এ চুক্তিতে সই করে। এতে ডেনমার্ক, বাংলাদেশ সরকার ও বন্দর সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা অংশ নেন।

চুক্তিতে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান।

এই চুক্তিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতির জন্য বড় অবদান বলে অভিহিত করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

Advertisement
Advertisement
Advertisement
আদালতে যাচ্ছে আদানি: বাংলাদেশে বিদ্যুৎ চুক্তি নিয়ে কেন এমন উত্তেজনা?আদানি

এপিএম টার্মিনালস কেমন প্রতিষ্ঠান

এপিএম টার্মিনালস বিইভি ডেনমার্কের মূল প্রতিষ্ঠান এ. পি. মোলার। এপিএম বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টিগ্রেটেড লজিস্টিকস কোম্পানি মেয়ার্স্ক এ/এসের (মেয়ার্স্ক গ্রুপ) একটি পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। এটি ২০০১ সালের জানুয়ারিতে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।

প্রতিষ্ঠানটিতে প্রায় ৩০ হাজার কর্মী নিয়োজিত রয়েছে। বর্তমানে তিন দেশে তারা নতুন টার্মিনাল নির্মাণের প্রকল্পে কাজ করছে।

এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং অভিজ্ঞ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশ্বের প্রায় ৩৩টি দেশের ৬০টি কৌশলগত স্থানে আধুনিক টার্মিনাল পরিচালনা করে এপিএম টার্মিনালস। এর মাধ্যমে শিপিং ও স্থলভাগের গ্রাহকদের জন্য নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকর সাপ্লাই চেইন সেবা নিশ্চিত করে তারা।

এপিএম টার্মিনালসের ভাষ্য, মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা নতুন প্রযুক্তি, পণ্য বিনিয়োগ করার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করছে।

প্রতিষ্ঠানটির দাবি, তারা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা, পরিবেশের যত্ন ও কমিউনিটির প্রতি প্রতিশ্রুতি বজায় রেখে বৈশ্বিক বাণিজ্যকে শক্তিশালী করতে কাজ করছে। নতুন অবকাঠামো ও অংশীদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তাদের উপস্থিতি আরও বিস্তৃত করাই তাদের ভবিষ্যৎ লক্ষ্য বলে জানিয়েছে এপিএম টার্মিনালস।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজpns-safi

বাংলাদেশের সঙ্গে চুক্তি

সোমবারের চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে।

লালদিয়া টার্মিনাল নির্মাণে তিন বছর ধরে ছয় হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। বিনিময়ে প্রথমে ৩০ বছর, পরে আরও ১৫ বছর অর্থাৎ মোট ৪৫ বছর মাশুল আদায় করবে তারা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “লালদিয়া টার্মিনালে ড্যানিশ কোম্পানি এপিএম টার্মিনালসের বিনিয়োগ বাংলাদেশের বাণিজ্য ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে।”

তিনি বলেন, “এটি দেশের জন্য একটি নতুন সূচনা। এটি ডেনমার্ক ও ইউরোপ থেকে বৃহত্তর ও আরও বৈচিত্র্যময় বিনিয়োগের জন্য একটি নতুন দরজা উন্মোচন করবে।”

বিমান বন্দরে আগুনের কারণ অনুসন্ধানে তুরস্কের বিশেষজ্ঞ দল ঢাকায়Meeting turkiye

মুহাম্মদ ইউনূস এপিএম টার্মিনালকে লালদিয়া টার্মিনাল দ্রুত নির্মাণের আহ্বান জানিয়ে বলেছেন, “বাংলাদেশকে অবশ্যই লাখ লাখ উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।”

তিনি বলেন, “এটা হবে আমাদের অর্থনৈতিক প্রবেশদ্বার।”

পরিবহন কোম্পানি মেয়ার্স্কের চেয়ারম্যান রবার্ট মেয়ার্স্ক উগলা বলেছেন, লালদিয়া হবে অত্যাধুনিক গ্রিনফিল্ড টার্মিনাল; সেখানে নিরাপত্তা, অটোমেশন ও স্থায়িত্বের সর্বোচ্চ মান থাকবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। সেই সঙ্গে লজিস্টিকস খাতের অগ্রযাত্রায় এটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।

বিষয়: চুক্তিডেনমার্কবিনিয়োগপ্রধান উপদেষ্টাসরকারবন্দরবাণিজ্যচট্টগ্রাম বন্দর
সর্বশেষ
  • ১

    আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

  • ২

    সুকুমার রায়ের লেখা সবই কি ‘ননসেন্স?

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

  • ৪

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

  • ৫

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড