
বিশ্বের বৃহত্তম শহুরে কফি বাগানে নতুন করে লাগানো হয়েছে প্রায় ১,৫০০ কফি চারা। সাও পাওলোর বায়োলজিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা পরীক্ষা করছেন জলবায়ু পরিবর্তন ও রোগবালাই মোকাবিলায় এসব গাছ কতটা টিকে থাকতে পারে। কফি শিল্পের ভবিষ্যৎ রক্ষায় নতুন সহনশীল জাত উদ্ভাবনের চেষ্টা চলছে।