
ব্যতিক্রমধর্মী উপস্থাপনার কারণে কন্টেন্ট ক্রিয়েটর লিংকন হাসানের ভিডিও কন্টেন্ট অনেকেরই পছন্দ। বই পড়ে, সিনেমা দেখে নিজের ভালো লাগা, মন্দ লাগা নিজের স্টাইলে তিনি উপস্থাপন করেন। চরচা লাইটটক-এ অতিথি তিনি।

রান্নাঘরের খুব সাধারণ একটি উপাদান ভিনেগার। গত কয়েক বছর ধরে লাইফস্টাইল ট্রেন্ডের ভাইরাল একটি প্রোডাক্ট এটি। কিন্তু কেন? পুষ্টিবিদেরা বলছেন এতে নাকি আছে অনেক উপকারিতা। টোটকার আজকের পর্ব ভিনেগারের অপূর্ব একটি গুণ নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা।

অনেকে কুড়িগ্রামে নারায়ণপুরের তাইজুলকে পাকিস্তানের সাংবাদিক চাঁদ নবাবের সঙ্গে তুলনা করছেন, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় যাকে অনুকরণ করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। কিন্তু তাইজুলের সঙ্গে করাচির চাঁদ নবাবের তুলনা চলে না। তুলনা করে তাইজুলের বক্তব্যকে আড়াল করা হয়ে যায়, তাকে হাসির পাত্র করে তোলা হয়।

আগে ঈদ কেমন ছিল, কেমন ছিল ঈদের অনুষ্ঠান? এত জনপ্রিয় হলেও ‘শুভেচ্ছা’ অনুষ্ঠান কেন বন্ধ হলো? ফারুকী কীভাবে উপদেষ্টা হলেন? বিটিভির অনুষ্ঠান করতে গিয়ে না খেয়ে কেন থাকতে হয়েছিল আব্দুন নূর তুষারকে? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার

বাংলাদেশে ফুডভ্লগ কেমন হয়? ফুডভ্লগারদের চ্যালেঞ্জ কী? ফুডভ্লগারদের আয় কেমন? ফুডভ্লগারদের মব, পিটুনির ভয় কেন কাজ করে? কীভাবে একজন ফুডভ্লগার তার ভ্লগের বিষয় ঠিক করেন। এসব প্রশ্ন নিয়ে চরচার জ্যেষ্ঠ যুগ্ম বার্তা সম্পাদক কাজী সাজিদুল হকের সাথে বিস্তারিত আলোচনা করেছেন ফুডভ্লগার ও লেখক খালেদ সাইফুল্লাহ