
প্রতি বছর রমজান মাসে রাজধানীর বেইলি রোডে বসে ইফতার সামগ্রীর বাজার। এখানে পাওয়া যায় চিকেন ও কিমা পরোটা, নানা ধরনের কাবাব, ফালুদা, কাটলেট, ফিশ বল, রোল, চিকেন ললিপপ ইত্যাদি।

শুনে অবাক হতে পারেন, কিন্তু একদমই বানিয়ে বলছি না, ঢাকার রাস্তায় মিলছে জনপ্রিয় জাপানি খাবার সুশি। দাম আপনার সাধ্যের মধ্যে। সাধারণ কোনো রেস্তোরাঁয় একটি সুশি খেতে খরচ হবে ৭০০ থেকে ৯০০ টাকা। কিন্তু বেইলি রোডের ফুটপাতের এই ফুডকার্টে সুশি পাবেন মাত্র ২৩০ টাকায়।