কুয়াশা

দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে রাজধানী, বাড়বে শীত
রাজধানী ঢাকা আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে, কমতে পারে দৃশ্যমানতাও। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৯ ফ্লাইট
ঘন কুয়াশায় কারণে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৯টি ফ্লাইট। ফ্লাইটগুলোকে ডাইভার্ট করে কলকাতা, চট্টগ্রাম ও ব্যাংকক পাঠানো হয়েছে।

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী
রাজধানীতে শীতের অনুভূতি বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। আজ শুক্রবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

১৭ জেলায় শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার আশঙ্কা
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ: বিআইডব্লিউটিএ
ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন।

ভারতে ঘন কুয়াশায় ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ৪
ভারতের উত্তর প্রদেশের মথুরায় ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ৭টি বাস ও ৩টি প্রাইভেটকার একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন।

আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাস!
এনসিএম সব গাড়িচালককে সতর্ক থাকার এবং সেই অনুযায়ী গাড়ি চালানোর গতি সামঞ্জস্য করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে এসব কুয়াশাপ্রবণ অঞ্চলে।


