
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

গ্রিসের পূর্বাঞ্চলীয় রোডস দ্বীপে শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় মকালে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি স্পিডবোট ডুবে ৮ জন মারা গেছেন।

লিবিয়া উপকূল থেকে ৩৪ জন নারী ও ৬ শিশুসহ ৪৯৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর বাংলাদেশিসহ ৪৯ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালির আনকোনায় পৌঁছেছে ইতালিয়ান এনজিও ইমার্জেন্সির উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সিরিয়া ও মিসরের নাগরিকেরা রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ অভিবাসন বিষয়ে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ এ শহরের প্রশাসন নিজেদের ‘স্যাঙ্কচুয়ারি সিটি’ হিসেবে ঘোষণা করেছে।

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৫৮ জন বাংলাদেশি ও মিসরীয় নাগরিক নিয়ে ১৮ দিন ধরে ইতালির সমুদ্রবন্দরে আটকে আছে অভিবাসী উদ্ধারকারী জাহাজ ‘মারে ইউয়োনিয়ো’।

আলবেনিয়া থেকে ইতালিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ১২ অভিবাসন প্রত্যাশীকে। তারা বাংলাদেশ ও মিসরের নাগরিক। অভিবাসন প্রত্যাশী এই ব্যক্তিরা শনিবার ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন।

যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করেছেন এমন অভিবাসীদের জন্য সুখবর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ইতালির কর্তৃপক্ষ সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে স্থানান্তর শুরু করেছে।

অভিবাসন প্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। সূত্র জানিয়েছে, এরই মধ্যে ভূমধ্যসাগরে ইতালির লামপেদুসা দ্বীপের কাছে থেকে ওই অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ছেড়ে গেছে একটি জাহাজ।