
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ান এবং ইরানি হ্যাকাররা সাইবার জগতেও একে অপরকে সহযোগিতা করছে।

সিন্ডিকেট সূত্র বলছে, ২১ জন শিক্ষকের পদোন্নতি এবং দেশের প্রথম ‘স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’-কে ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি দেওয়ারও অনুমোদিত হয়েছে।

বছরের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ১২ জানুয়ারি বহু প্রতীক্ষিত PSLV-62 রকেটের উৎক্ষেপণ মিশনটি মাঝপথেই থেমে যায়। একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে রকেটটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

সূর্য থেকে বের হওয়া চার্জযুক্ত কণার স্রোত পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আঘাত করলে সৌর ঝড় সৃষ্টি হয়। এটি স্যাটেলাইট, রেডিও যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। সাম্প্রতিক সোলার ম্যাক্সিমামের কারণে এমন ঝড় ও অরোরা আরও বেশি দেখা যাচ্ছে।

বেইজিংয়ে গড়ে তোলা হচ্ছে যুদ্ধকালীন কমান্ড সেন্টার। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে মার্কিন কর্মকর্তারা বলছেন, সেন্টারটি পেন্টাগনের চেয়েও বেশ বড়। যদিও আমেরিকার চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এমন কিছু সম্পর্কে অবহিত নয়।