
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় কোনো চুক্তি হয়নি । উচ্চপর্যায়ের এ আলোচনার পর প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে।

আগের আলোচনাগুলোর মতো এবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক দফা এবং এরপর ইরানের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী সার্কভুক্ত দেশ দিয়েই সফর শুরু করতে পারেন। সেই তালিকায় ঐতিহাসিক ও কূটনৈতিক কারণে ভুটানের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশও ছিল ভুটান, যা দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিস

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সংহতি রেখে কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

ডিজিটাল প্রতারণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বে মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই অনলাইনভিত্তিক স্ক্যামের মাধ্যমে হচ্ছে, যা একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

দুই দিনের ইসরায়েল সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ বুধবার ইসরায়েলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য ও মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কার মধ্যে ওমানে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে চলমান পরিস্থিতিতে এই বৈঠকের অগ্রগতি নিয়ে সন্দিহান বিশ্লেষকেরা।

গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে। পরে গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে (সিএ প্রেস উইং ফ্যাক্টস) এক বিবৃতিতে বলা হয়, ভোটের পর অন্তর্বর্তী সরকারের আরও ছয় মাস থাকার খবর

ইউক্রেনের এই নতুন প্রস্তাবগুলো মূলত যুক্তরাষ্ট্রের আগের একটি পরিকল্পনার বিকল্প হিসেবে আনা হয়েছে, যেটিকে অনেকে রাশিয়ার পক্ষে বলে মনে করেছিলেন।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।