জামায়াতে ইসলামী

প্রবাসীদের ভোটাধিকার না দিলে স্থানীয় সরকার নির্বাচনে যাবে না জামায়াত
প্রবাসী বাংলাদেশিদেরকে যদি ভোট দেওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে না জামায়াতে ইসলামী। আজ রোববার এ কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সংকটের মুখোমুখি করছে: গোলাম পরওয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতির সামনে সংকটকে মুখোমুখি করে দিচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় চলে এসেছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

আওয়ামী লীগ নিয়ে সরকারের পদক্ষেপ ‘আইওয়াশ’ কি না, সন্দিহান ১১ দল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারের পদক্ষেপ ‘আইওয়াশ’ কি না, সে বিষয়ে সন্দিহান জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে এমন মন্তব্য করেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

লংমার্চ রেখে জামায়াত জোটের ‘নজর’ এখন ডিসেম্বরে, কর্মসূচি কী হবে?
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফেরা’ নিয়ে সতর্ক অবস্থানে জামায়াতে ইসলামী। একদিকে দলটি বলছে, সরকার ‘সহযোগিতা চাইলে’ তারা মাঠে থাকবে। অন্যদিকে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি রাখার ঘোষণাও দিয়েছে সংসদের প্রধান বিরোধী দলটি।

পালিয়ে গিয়েও জাতিকে কষ্ট দিচ্ছেন, শেখ হাসিনাকে ইঙ্গিত করে জামায়াত আমির
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “পালিয়ে গিয়েও জাতিকে কষ্ট দিচ্ছেন, মনে রাখবেন, এই জাতি সহজে জাগে না কিন্তু জেগে উঠলে ছাড়ে না।”

কুষ্টিয়ায় আমির হামজার পদত্যাগের দাবিতে নারীদের বিক্ষোভ
নারীদের নিয়ে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নারীরা।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ শান্তিরক্ষী নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৭ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাজনীতির পাল্টাপাল্টির ফেরে বাংলাদেশ, মানুষ বাঁচবে কীভাবে?
দেশের রাজনীতিতে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ফেরা, না ফেরার প্রশ্ন যেমন আছে, তেমনি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া অস্থিরতার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পরকে দুষছে। এনসিপিও মনে করে বিএনপি সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না। তাদের সেই সক্ষমতাই নেই।

আওয়ামী লীগ ঠেকাতে ‘সরকার সহযোগিতা চাইলে’ মাঠে নামবে জামায়াত
জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা বলছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এসব ঘটনা সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই মোকাবিলা করতে হবে। দলটির নেতারা মনে করেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ‘দায়িত্বে শিথিলতা’ রয়েছে।

আওয়ামী লীগের ‘নাশকতা’ ঠেকাতে ব্যর্থ সরকার: জামায়াত
পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের মতো কার্যকলাপের মাধ্যমে সারা দেশে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। সেই সঙ্গে চলমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

জামায়াতে ‘মিশে যাচ্ছে’ এনসিপি?
যার বড় একটি প্রসঙ্গ, জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির সখ্য। প্রশ্ন উঠছে, এনসিপি কি পুরোপুরি জামায়াতের প্রভাব বলয়ে চলে গিয়েছে, নাকি দলটি জামায়াতের সঙ্গে মিশে যাবে?

জুলাই কুক্ষিগত করার অভিযোগ শুধু জামায়াত নিয়ে কেন, এনসিপি কেন নয়?
দল থেকে পদত্যাগের সময় সামান্তা শারমিন জামায়াত ইসলামীর বিরুদ্ধে জুলাই কুক্ষিগত করার অভিযোগ তুলেছেন। কিন্তু এ অভিযোগ শুধু জামায়াত নিয়ে কেন, এনসিপি নিয়ে কেন নয়? এনসিপি মূল লক্ষ্য ক্ষমতায় আরোহনকে বেছে নিলেও ক্ষমতায় গিয়ে কী করবে–সেই চিন্তা করেনি বলেও মনে করেন তিনি।

ভোটের প্রভাব জোটে পড়লে দায় জামায়াতের: মামুনুল
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী অনেক আগেই জোট বাদ দিয়ে ‘একলা চলো’ নীতি নিয়েছে। এতে শরিকদের অনেকেই মনঃক্ষুণ্ন বলে খবর ছিল। মামুনুল হক ঐক্যের স্বার্থে নির্বাচনী সমঝোতা প্রয়োজন বলে প্রকাশ্যে বলেছেন।

এনসিপি থেকে সামান্তার পদত্যাগ: সংকট কি শুধু জামায়াতের সঙ্গে জোটে?
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার পর থেকেই দলটি থেকে বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক সংস্কার এবং বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে দলটি থেকে নারী নেতৃত্বসহ অনেক শীর্ষ নেতা ইতিমধ্যে বের হয়ে গেছেন। জামায়াত জোট প্রশ্নে তারা নাখোশ ছিলেন। এখন প্রশ্ন দলটি...

‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন আর চলতে পারে না’
দেশের জনগণের ওপর ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না বলেও প্রশ্ন করেন তিনি।

‘জুলাইয়ের পর গড়া দল জামায়াতের পেছনে আছে–এটা খুব বেদনার’
ভারতে জেনজি আন্দোলন কি নরেন্দ্র মোদি সরকারকে টলাতে পারবে শেষ পর্যন্ত? পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের ফিরে আসাটা সেখানকার সাংস্কৃতিক পরিসরে কী প্রভাব ফেলছে? জুলাইয়ের আন্দোলনের পর জন্ম নেওয়া দল এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বাঁধায় অনেকে হতাশ হয়েছেন। দলটির মধ্যেও এ প্রশ্নে ভাঙন ধরেছে।

এনসিপির কেন্দ্র থেকে জেলা–জামায়াত প্রশ্নেই দল ছাড়ছেন নেতারা?
তবে ধারাবাহিক পদত্যাগ এবং গুরুত্বপূর্ণ নেতাদের নিষ্ক্রিয় হয়ে পড়ার ঘটনাকে নিছক স্বাভাবিক সাংগঠনিক পরিবর্তন বলে উপেক্ষারও সুযোগ নেই।

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
সামান্তা আরও জানান দলীয় কাউন্সিল আয়োজন না করে পুনরায় আহ্বায়ক কমিটি পুনর্গঠনের মাধ্যমে দলটি পুরোনো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করছে এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করছে ।

শ্রমিকদের মজুরি বোর্ড গঠনেও দলীয়করণের অভিযোগ গোলাম পরওয়ারের
তৈরি পোশাকশিল্পের যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, সেখানেও দলীয়করণ করার অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এ কারণে শ্রমিকদের মজুরি নির্ধারণে কতটা ইনসাফ করা হবে, তা নিয়ে দলটি শঙ্কিত বলেও জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।












