
বৃষ্টি-বাদলের দিনে একটি ভালো ছাতা সঙ্গে রাখা খুব প্রয়োজন। নতুন ছাতা কেনার আগে জেনে নিন, কোন ধরনের ছাতা বেশি টেকসই। পাইকারি দামে ছাতা কিনতে যেতে পারেন নবাবপুর রোডে কাপ্তান বাজার মোড়ে মেসার্স তামান্না জেনারেল স্টোরে। দুই ভাই মিলে ২৫ বছর ধরে এই দোকানটি চালাচ্ছেন।

নারায়ণগঞ্জের কাইকারটেক হাটে ৬০ বছর ধরে চাবি তৈরি এবং তালা ও ছাতা মেরামতের কাজ করেন দুই ভাই।