
ঈদের ছুটিতে অনেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন।

তুমুল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বর্তমানে রাখা হয়েছে ঢাকার জাতীয় চিড়িয়াখানায়। মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়েছে।

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী জনরোষের মুখে পড়েছেন। আজ রোববার বিকেলে চিড়িয়াখানা এলাকায় অবস্থানকালে উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে।

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বেলি–টগর নামের বাঘ দম্পতি খাঁচায় জন্ম দিয়েছে চারটি বাচ্চা। এর মধ্যে তিনটি বাচ্চার গায়ের রং সাদা। আরেকটি বাচ্চার রং হালকা হলুদ। নবজাতকদের দেখতে খাঁচার সামনে ভিড় করছে দর্শনার্থীরা।

তিন মাসের শীতনিদ্রা শেষে যুক্তরাজ্যের হুইপসনেড চিড়িয়াখানায় বাইরে আসে চারটি ইউরোপীয় বাদামী ভালুক। রোদে গড়াগড়ি খেলা ও ঘাসে দৌড়ে বেড়াতে দেখা যায় তাদের। প্রজাতিটি বৈশ্বিকভাবে ঝুঁকিমুক্ত হলেও ইউরোপের কিছু অঞ্চলে হুমকির মুখে রয়েছে।

ব্রাজিলের তীব্র গরমে প্রাণীদের স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিয়েছে রিও ডি জেনিরোর বায়োপার্ক চিড়িয়াখানা। ‘সামার এনরিচমেন্ট’ কর্মসূচিতে প্রাণীদের দেওয়া হয় তাদের পছন্দের হিমায়িত খাবার। ফল-পপসিকল থেকে বরফশীতল মাংস—গরমে এমন যত্নে ফিরেছে প্রাণীদের স্বস্তি।

ব্রাজিলের তীব্র গরমে প্রাণীদের স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিয়েছে রিও ডি জেনিরোর বায়োপার্ক চিড়িয়াখানা।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট চিড়িয়াখানায় জন্ম নিয়েছে বিরল বোনোবো শিম্পাঞ্জি। ফারো নামের নবজাতকটি মায়ের স্নেহে নিরাপদে বেড়ে উঠছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পারার পর দ্রুত চিড়িয়াখানা এলাকায় দর্শনার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

মারা গিয়েছে সান দিয়েগো চিড়িয়াখানার সবচেয়ে প্রবীণ বাসিন্দা গ্যালাপাগোস কচ্ছপ গ্রামা। তার বয়স হয়েছিলো ১৪১ বছর। দীর্ঘায়ু, শান্ত স্বভাবের জন্য অনেক আগে থেকে গ্রামা ছিল ‘ইন্টারনেট সেনসেশন’। তাকে বলা হতো ‘চিড়িয়াখানা রানী’।