
বুলগেরিয়ার ওসোগোভো পাহাড়ের নিচে একটি পরিত্যক্ত দস্তার খনিতে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া এক বিশাল গাঁজার খামারের সন্ধান পেয়েছে পুলিশ। উত্তর মেসিডোনিয়া সীমান্তের কাছের এই গোপন আস্তানা থেকে প্রায় ৭০ কেজি মাদক, ৬ লাখ ইউরো এবং ৬০০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

মেয়ে সেজে নারীদের সঙ্গে বন্ধুত্ব করে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফির অভিযোগে অভিযুক্ত রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ১৫ এপ্রিল (২০২৬) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভিডিও: তারিক সজীব

জাতীয় জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘরের নামে ‘অর্থ আত্মসাৎ ও অনিয়মের’ সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৮ এপ্রিল (২০২৬) রাজধানীর শাহবাগে মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ, নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর এবং উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর বিক্ষোভ প্রদর্শন।

শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার করাসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি। দোয়েল চত্বরের কাছে পুলিশের বাধার মুখে পড়ে মিছিল।

ডিবি সূত্রে জানা গেছে, মিরপুর, মতিঝিল, রমনা, গুলশান, তেজগাঁও, উত্তরা, লালবাগ ও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষ করে সাইবার বিভাগ একাধিক অনলাইন গ্রুপের মাধ্যমে অর্থায়ন ও সংগঠনের প্রমাণ পায়।