
রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা গরুর হাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকালের ভারী বর্ষণে পুরো হাটে পানি জমে যায়, বিপাকে পড়েন ক্রেতা ও বিক্রেতারা। ভিডিও: আরমান হোসেন মুরাদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে আনা হয়েছে বিভিন্ন জাত ও আকারের গরু। কিন্তু ক্রেতারা বলছেন, যে গরুর দাম হওয়ার কথা ৬ থেকে ৭ লাখ টাকা, সেই গরুর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ। শেষে বিক্রেতারা গরু বিক্রি করতে না পেরে হতাশ হচ্ছেন।