
পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত, অর্থাৎ ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে পিজিসিবি সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব করেছে।

বিশ্বব্যাংকের তথ্য বলছে, গত দুই অর্থবছরে প্রবৃদ্ধি কমেছে ১.৫ শতাংশ এবং একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে প্রায় ৪.৭৫ শতাংশ। মঙ্গলবার বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যে খাবার কেনা যেত ১০০ টাকায়, তা কিনতে এখন লাগছে প্রায় ১১০ টাকা। অর্থাৎ, উৎপাদন ও আয় কমলেও পেট ভরে খাওয়ার খরচ বেড়েছে কয়েক গুণ।

ভোলার গ্যাস এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আকারে দেশের মূল ভূখণ্ডে নিয়ে আসার ক্ষেত্রে পরিবহন খরচ নির্ধারণের লক্ষ্যে গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ মঙ্গলবার এই শুনানি অনুষ্ঠিত হবে।