
ভেনেজুয়েলার ভূমিকম্প-বিধ্বস্ত লা গুয়াইরা অঞ্চলে জীবিতদের সন্ধানে ড্রোন এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মোতায়েন করেছেন এল সালভাদোরের উদ্ধারকর্মীরা। ঝুঁকিপূর্ণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজ মানুষদের দ্রুত শনাক্ত করতে অত্যাধুনিক থার্মাল ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

চীনে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে কুকুরছানার প্রিস্কুল বা ডে-কেয়ার সেন্টার। কুকুরের সামাজিক মেলামেশা, ব্যায়াম, বিশেষ খাদ্যাভ্যাস এবং সঙ্গীত উপভোগসহ নানা সেবার জন্য বাড়তি অর্থ ব্যয় করছেন মালিকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এনিমেল ওয়েল ফেয়ার টিম’-এর সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রোদসী। ক্যাম্পাস এখন বন্ধ, অনাহারে ক্যাম্পাসের শতাধিক কুকুর। তাদের খাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ভিডিও: মাহিন আরাফাত
যুক্তরাজ্যের নর্থাম্বারল্যান্ড সৈকতে তীব্র বাতাসের তোড়ে প্লাস্টিকের নৌকায় চড়ে গভীর সমুদ্রে ভেসে যায় ‘ব্রুস’ নামের এক জার্মান শেফার্ড কুকুর। কোস্টগার্ডের জরুরি বার্তা শুনে পর্যটকদের তীরে নামিয়ে দিয়ে অবলা এই জীবটিকে বাঁচাতে মাঝদরিয়ায় ছুটে যান এক ট্যুরিস্ট বোটের ক্যাপ্টেন ও তার সহকারী।

সিটি করপোরেশনের পথকুকুর নিধনের প্রতিবাদে এবং প্রাণী নির্যাতন বন্ধের দাবিতে ১৭ মে (২০২৬) রাজধানীর ডিএসসিসি ভবনের সামনে মানববন্ধন।

রাজধানীতে কুকুর-বিড়ালের কামড় বা আঁচড়ে আহত হয়ে হাসপাতালে ছুটে যাওয়া এখন প্রতিদিনকার ঘটনা। আর এ কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ছড়িয়ে পড়ছে জলাতঙ্ক রোগের ঝুঁকি ও ভয়।

বার্লিনের এক প্রদর্শনীতে শিল্পী বিপলের তৈরি ইলন মাস্ক ও কিম জং উনের মতো প্রভাবশালীদের মুখাবয়ব সংবলিত রোবোটিক কুকুর দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে। ‘রেগুলার অ্যানিম্যালস’ নামের এই যান্ত্রিক কুকুরগুলো চারপাশের ছবি তুলে তা নির্দিষ্ট ব্যক্তির শৈল্পিক ধাঁচে প্রিন্ট করে দেয়। অ্যালগরিদম ও প্রযুক্তির মাধ্যমে কী

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সমিরন হালদার বলেন, “কুকুরের কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়িতে ফিরেছেন।”
বড় হয়ে পাইলট হতে চেয়েছিলেন আশফাক হোসেন ইভান। তা হয়নি, কাজ করেছেন দেশের একাধিক বড় প্রতিষ্ঠানে। পাশাপাশি চলছিল নিজের ব্যক্তিগত ব্যবসা। হঠাৎ অসুস্থতার কারণে একসময় থমকে যেতে হয়। তবুও দমে যাননি। চাকুরি ছেড়ে গড়ে তোলেন খামার। তিনি এখন গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বিশেষ প্রজাতির কুকুরও লালন-পালন করেন।

শখের পোষা বিড়ালের আকস্মিক মৃত্যু নাড়া দেয় নাঈমকে। সেই শোক কাটাতে গড়ে তোলেন প্রাণী আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্রে ৭০টি বিড়াল এবং ১৩৫টি কুকুর রয়েছে।

রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজন করা হয়েছিল ‘প কার্নিভ্যাল ২০২৬’। ৯ জানুয়ারি (২০২৬) সকাল থেকে নিজেদের প্রিয় পোষা প্রাণী নিয়ে কার্নিভ্যালে যোগ দেন পশুপাখিপ্রেমীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কামাল হোসেন সেন্টু পেশায় মালা বিক্রেতা হলেও, তিনি বেশি পরিচিত পশুপাখিপ্রেমী হিসেবে। পাখি, ইঁদুর, কাঠবিড়ালি, কুকুর যেন তার বন্ধু। তিনি নিয়মিত পশুপাখিদের খাওয়ান।

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু। , প্রদর্শিত হয় বিভিন্ন প্রজাতির পশুপাখি। মেলা শেষ হয় ২৮ নভেম্বর (২০২৫)।

লন্ডনে অনুষ্ঠিত হলো রঙিন ক্রিসমাস ডগ প্যারেড- উদ্ধারকৃত কুকুরদের নতুন জীবনের গল্প তুলে ধরতে। উৎসবের সাজে সজ্জিত কুকুর আর তাদের মালিকরা অংশ নিলেন দাতব্য এই শোভাযাত্রায় , যার লক্ষ্য উদ্ধারকৃত কুকুরদের নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া।

লন্ডনে অনুষ্ঠিত হলো রঙিন ক্রিসমাস ডগ প্যারেড- উদ্ধারকৃত কুকুরদের নতুন জীবনের গল্প তুলে ধরতে। উৎসবের সাজে সজ্জিত কুকুর আর তাদের মালিকরা অংশ নিলেন দাতব্য এই শোভাযাত্রায় , যার লক্ষ্য উদ্ধারকৃত কুকুরদের নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া।