
২০২৬ সালের বিশ্ব অটিজম সচেতনতা দিবসের মূল লক্ষ্য হলো প্রতিটি অটিস্টিক মানুষের জন্মগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা। বর্তমানে বাংলাদেশে প্রতি ১২৫ জনে একজন এবং বিশ্বজুড়ে প্রায় ছয় কোটি ১৮ লক্ষ মানুষ অটিজমে আক্রান্ত, যা দিন দিন বাড়ছে।

ফাইজুর রহমান সাজিদের বয়স যখন মাত্র দেড় বছর তখন জ্বর ও খিঁচুনি হয়। হাসপাতালে ভর্তি করা হলে জানা যায়, সে শ্রবণ ও বাক প্রতিবন্ধী। আরো জানা যায়, সাজিদ কখনো কথা বলতে ও কানে শুনতে পারবে না।